এক্সপ্লোর

বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দকে হেনস্থা, খুুনের হুমকির দেওয়ায় অভিযুক্ত করে নিখোঁজ উত্তরপ্র্রদেশের ছাত্রীকে পাওয়া গেল রাজস্থানে

চিন্ময়ানন্দের ট্রাস্ট পরিচালিত একটি কলেজের ২৩ বছরের আইনের ছাত্রী মেয়েটির গত শনিবার থেকে হদিশ ছিল না। ঠিক তার আগের দিন সে সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করে, এক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তাকে খুনের হুমকি দিচ্ছেন, হেনস্থা করছেন।

লখনউ: উত্তরপ্রদেশের যে নিখোঁজ কলেজছাত্রীকে নিয়ে আলোড়ন চলছে, রাজস্থানে তার খোঁজ মিলেছে বলে জানাল পুলিশ। ওই ছাত্রীর বাবার দাবি, তাঁর মেয়েকে যৌন হেনস্থা করেছেন বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দ। উত্তরপ্রদেশ পুলিশের প্রধান ও পি সিংহ সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার সকালে মেয়েটিকে পাওয়া গিয়েছে, সে ভালই আছে। সরকারি ট্যুইটার হ্যান্ডলে উত্তরপ্রদেশ পুলিশ বলেছে, শাহজাহানপুরের ঘটনায় মেয়েটিকে রাজস্থানে তার বন্ধুর সঙ্গে খুঁজে পেয়েছে শাহজাহানপুর পুলিশ। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে। তাকে শাহজাহানপুর নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল ও পি সিংহ। পুলিশের টিম গত কয়েকদিন ধরে এ ব্যাপারে কাজ করছিল বলেও জানান তিনি। চিন্ময়ানন্দের ট্রাস্ট পরিচালিত একটি কলেজের ২৩ বছরের আইনের ছাত্রী মেয়েটির গত শনিবার থেকে হদিশ ছিল না। ঠিক তার আগের দিন সে সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করে, এক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তাকে খুনের হুমকি দিচ্ছেন, হেনস্থা করছেন। চিন্ময়ানন্দের নাম সরাসরি করেনি সে, শুধু ‘সন্ত সমাজের এক প্রভাবশালী সিনিয়র নেতা’ বলে উল্লেখ করে। আরও অনেক মেয়ের জীবন তিনি নষ্ট করেছেন বলেও অভিযোগ করে সে। মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে চিন্ময়ানন্দের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করে পুলিশ। বুধবার নিখোঁজ ছাত্রীর ছবি সহ পোস্টার দেয় পুলিশ। চিন্ময়ানন্দ অবশ্য যাবতীয় অভিযোগ খারিজ করেছেন। ২০১১ সালেও তাঁর বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। তাঁর আশ্রমের বাসিন্দা এক মহিলাকে ধর্ষণে অভিযুক্ত হন তিনি।

সেরা শিরোনাম

LPG Subsidy: আজ থেকে এই গ্রাহকরা আর পাবেন না রান্নার গ্যাসে ভর্তুকি ! কারণ কী ? টাকা পেতে কী করতে হবে ?
আজ থেকে এই গ্রাহকরা আর পাবেন না রান্নার গ্যাসে ভর্তুকি ! কারণ কী ? টাকা পেতে কী করতে হবে ?
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Gujarat News: ভিড়ের সুযোগে দোকানেই মহিলা ক্রেতার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, 'উচিত শিক্ষা' দিলেন আক্রান্ত
ভিড়ের সুযোগে দোকানেই মহিলা ক্রেতার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, 'উচিত শিক্ষা' দিলেন আক্রান্ত
ABP Ananda Top 10, 1 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 1 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Jagaddal News: মদের আসরে বচসা ঘিরে উত্তেজনা, জগদ্দলের তিনসুকিয়ায় খুন !
Birbhum News: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল
Haroa News: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া! আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget