এক্সপ্লোর

মাত্র তিন বছর বয়সে ইন্ডাস্ট্রিতে প্রবেশ, সরোজের প্রয়াণে ফিল্মি নাচের একটি যুগের অবসান

হিন্দি ছায়াছবিতে ২ হাজারেরও বেশি সংখ্যক গানের নৃত্য পরিচালনা করেছিলেন সরোজ। তাঁর পরিচালনায় সুপার-ডুপার হিট নাচগুলির বেশিরভাগই পর্দায় পরিবেশন করেছিলেন দুই নৃত্যপটিয়সী নায়িকা শ্রীদেবী এবং মাধুরী দীক্ষিত।

মুম্বই: চলে গেলেন সরোজ খান। গোটা বলিউড যাঁকে ডাকতো ‘মাস্টারজি’ নামেই। শ্বাসকষ্ট নিয়ে গত মাসে মুম্বইয়ের গুরু নানক হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার সকালে সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। বয়স হয়েছিল ৭১ বছর। প্রবাদ প্রতিম এই কোরিওগ্রাফারের মৃত্যুতে শোকে মুহ্যমান টিনসেল টাউন। হিন্দি ছায়াছবিতে ২ হাজারেরও বেশি সংখ্যক গানের নৃত্য পরিচালনা করেছিলেন সরোজ। তাঁর পরিচালনায় সুপার-ডুপার হিট নাচগুলির বেশিরভাগই পর্দায় পরিবেশন করেছিলেন দুই নৃত্যপটিয়সী নায়িকা শ্রীদেবী এবং মাধুরী দীক্ষিত। গত ১৭ জুন মারাত্মক শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করে। করোনা-র নানা উপসর্গের সঙ্গে মিল পাওয়া যাওয়ায় তাঁর কোভিড টেস্টও করা হয়।রেজাল্ট অবশ্য নেগেটিভ আসে। এদিন রাত আড়াইটে নাগাদ সরোজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তাঁর ভাইপো মণীশ জগওয়ানি।সরোজ রেখে গেলেন স্বামী, দুই কন্যা ও এক পুত্রকে। সরোজ খানের জন্ম ১৯৪৮ সালে। মাত্র তিন বছর বয়সে শিশুলিল্পী হিসেবে তিনি ইন্ডাস্ট্রিতে পা রাখেন। পাঁচের দশকের শেষ দিক থেকেই তিনি বি সোহনলালের সঙ্গে ব্যাক-আপ ডান্সার হিসেবে কাজ শুরু করে দেন। নিজে পূর্ণাঙ্গ নৃত্য পরিচালক হিসেবে কাজ শুরু করেন ‘গীতা মেরা নাম’ ছবি থেকে। সেটা ১৯৭৪ সাল। ধীরে ধীরে ছবির জগতে কোরিওগ্রাফার হিসেবে তাঁর পায়ের তলার জমি শক্ত হতে থাকে। আট ও নয়ের দশকে শ্রীদেবী ও মাধুরীর সঙ্গে তাঁর কোরিওগ্রাফি সরোজকে একটা আলাদা উচ্চতায় নিয়ে যায়। মিস্টার ইন্ডিয়া, নাগিনা, চাঁদনী, তেজাব, থানেদার-এর মতো ছবিগুলোর নাচের সিকোয়েন্স ভোলাই সম্ভব নয়। ছবির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে নাচ।অনেক পরে ২০১৮ সালে মাধুরীর সঙ্গে শেষবার কাজ করেন কলঙ্ক ছবিতে। দেবদাস, জব উই মেট, তামিল ছবি শৃঙ্গারাম-এর জন্য সেরা কোরিওগ্রাফার হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছেন সরোজ।২০০৫-১০ সাল পর্যন্ত বহু রিয়্যালিটি শোয়ে বিচারক হিসেবেও থেকেছেন সরোজ। সে সব শো-ও তো অসম্পূর্ণ তাঁর পরিচালনা করা নাচগুলো ছাড়া। হাওয়া হাওয়াই, তাম্মা তাম্মা, এক দো তিন, ডোলা রো ডোলা, ধক ধক করনে লাগা, ইয়ে ইসক হায়-এর মতো গানগুলোয় মন কেড়ে নেওয়া নৃত্যবিভঙ্গ কে ভুলতে পারেন। চলে গেলেন সরোজ। রয়ে গেল সেইসব নাচ!
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Assembly Elections 2026 : একই নামের একাধিক প্রার্থী ! ভোট দেবেন কোনখানে ?
একই নামের একাধিক প্রার্থী ! ভোট দেবেন কোনখানে ?
LPG Crisis: মাটির উনুনে ফুটছে খিচুড়ি, রদবদল মিড ডে মিলের মেনুতেও, LPG সঙ্কটে কাঠ-কয়লায় রান্নার সংস্কৃতি ফিরল খাস কলকাতায়
মাটির উনুনে ফুটছে খিচুড়ি, রদবদল মিড ডে মিলের মেনুতেও, LPG সঙ্কটে কাঠ-কয়লায় রান্নার সংস্কৃতি ফিরল খাস কলকাতায়
Ladakh Avalanche: পাহাড় ভেঙে নেমে আসল ভয়াবহ তুষারধস, বরফে নিচে চাপা পড়ে মৃত একাধিক, ভয়ঙ্কর পরিস্থিতি!
পাহাড় ভেঙে নেমে আসল ভয়াবহ তুষারধস, বরফে নিচে চাপা পড়ে মৃত একাধিক, ভয়ঙ্কর পরিস্থিতি!
Child Abuse Case: টাকা চুরির অপবাদ দিয়েছিল প্রতিবেশী, দুই মেয়েকে উল্টো করে ঝুলিয়ে শাস্তি, বেঘোরে মৃত্যু একজনের, গ্রেফতার বাবা
টাকা চুরির অপবাদ দিয়েছিল প্রতিবেশী, দুই মেয়েকে উল্টো করে ঝুলিয়ে শাস্তি, বেঘোরে মৃত্যু একজনের, গ্রেফতার বাবা

ভিডিও

Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget