এক্সপ্লোর

Merry Christmas 2021: 'সম্প্রীতি বজায় থাকুক', বড়দিনে দেশবাসীকে শুভেচ্ছা নরেন্দ্র মোদির

Merry Christmas 2021: দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

নয়া দিল্লি: আজ বড়দিন৷ সান্তা, ক্রিসমাস ট্রি-র সঙ্গে ক্যারল, কেক৷ শহরজুড়ে উত্সবের আমেজ৷ গির্জায় প্রার্থনা, কেক খাওয়ার সঙ্গে মহাসমারোহে চলছে ক্রিসমাস বরণ৷ পার্ক স্ট্রিটে রাত থেকেই শুরু হয়েছে বড়দিনের উত্সব। এই আবহে দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kobind)।

এদিন টুইটে নরেন্দ্র মোদি বলেন, "সবাইকে বড়দিনের শুভেচ্ছাবার্তা। আমরা যীশু খ্রীষ্টের জীবন এবং মহৎ শিক্ষার কথা স্মরণ করব আজ। সেবা, দয়া এবং নম্রতার উপর আজ সকলে মেনে চলি। সুস্থ ও সমৃদ্ধশালী হোক বিশ্ব। সম্প্রীতি বজায় থাকুক।"

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বড়দিন উপলক্ষে দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইটারে বলেছেন, "দেশের নাগরিকদের, বিশেষ করে আমাদের খ্রিস্টান ভাই ও বোনদের, ভারত এবং বিদেশের সকলকে শুভ বড়দিন। এই আনন্দের উপলক্ষ্যে, আসুন আমরা এমন একটি সমাজ গড়ার সংকল্প করি যা ন্যায়বিচার ও স্বাধীনতার মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি হবে। আমাদের জীবনে যীশু খ্রীষ্টের শিক্ষা মেনে চলি।"             

আরও পড়ুন, নাম বদলে বাস্তব থেকে কাল্পনিক চরিত্র হয়ে উঠলেন সান্তাক্লজ, কী তাঁর আসল পরিচয়?

অন্যদিকে, উৎসবের আবহে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ট্যুইটারে তিনি লেখেন, "সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। এই উৎসব সবার জীবন উষ্ণতা এবং আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক। কোভিড বিধি মেনেই উৎসবের সুন্দর মুহূর্ত তৈরি হোক।''                    

শুক্রবার থেকেই আলোর মালায় সেজেছে চারপাশ। শহর থেকে জেলা সব জায়গায় উত্সবের আবহ। চিরাচরিত রীতি মেনে বড়দিনের আগের সন্ধ্যায় বেলুড়মঠে মহাসমারোহে পালিত হয় যীশুপুজো। বড়দিন মানেই কেকের গন্ধ, কমলালেবুর স্বাদ। বড়দিন মানে শীতের মিঠে কড়া রোদ মেখে পিকনিক, দেদার আনন্দ, হুল্লোড়। তাই পর্যটকদের স্বাগত জানাতে সেজে উঠেছে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি।             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget