এক্সপ্লোর

Merry Christmas 2021: নাম বদলে বাস্তব থেকে কাল্পনিক চরিত্র হয়ে উঠলেন সান্তাক্লজ, কী তাঁর আসল পরিচয়?

Santa Claus Merry Christmas: সকলের প্রিয় সান্তাক্লজ এমন এক 'ঐতিহাসিক' চরিত্র নিয়ে কাহিনিও কিছু কম নেই। সান্তাক্লজের অস্তিত্ব নিয়ে দ্বিমত থাকলেও ডাচ লোককাহিনি থেকে জানা যায় সান্তাক্লজ রূপকথার গল্প নয়।

পল্লবী দে, কলকাতা: বড়দিন আসছে। বিশ্বজুড়েই সাজ সাজ রব। ইউরোপ-আমেরিকা মহাদেশে বরফের মধ্যেই উৎসবের প্রস্তুতি তুঙ্গে। পিছিয়ে নেই বিশ্বের বাকি মহাদেশেরাও। এমনকী প্রতিবছরের মতো এ বছরও আলোকমালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। এতকিছুর মধ্যেই বড়দিনে অপেক্ষা থাকে যার, তিনি হলেন সকলের প্রিয় সান্তাক্লজ। এমন এক 'ঐতিহাসিক' চরিত্র নিয়ে কাহিনিও কিছু কম নেই। রয়েছে নানা দার্শনিক ভাবনাও। তবে সান্তাক্লজের অস্তিত্ব নিয়ে দ্বিমত থাকলেও একাধিক গ্রন্থ, ডাচ লোককাহিনি থেকে জানা যায় সান্তাক্লজ রূপকথার গল্প নয়।

এক এক মহাদেশ, উপমহাদেশে সান্তাক্লজের এক এক কাহিনি রয়েছে। তবে এটি সত্য যে আজকের লালটুপি পরিহিত এক দাঁড়িওয়ালা বুড়ো, যিনি ছোট থেকে বড়, সকলের সান্তা, তিনি এমন দেখতে ছিলেন না। তাঁর আসল নামও সান্তাক্লজ নয়। তবে কীভাবে তিনি সকলের জন্য আনন্দের ফেরিওয়ালা হয়ে উঠলেন সে কাহিনি জানতে বেশ কিছু লোককথায় ডুব দিতে হবে।    

এখনের যে এলাকা টার্কি নামে খ্যাত, চতুর্থ শতকে সেখানে এক ছোট্ট বন্দর ছিল, শহরটির নাম মায়রাহ। সেখানেই থাকতেন এক ক্রিশ্চান বিশপ সেন্ট নিকোলাস। সমুদ্র সফরের আগে নাবিকেরা তাঁর কাছে থেকেই আশীর্বাদ নিতেন, এমনকী সদ্যবিবাহিতেরা আসতেন তাঁর আশীষ পেতে। কালে কালে তিনি হয়ে উঠেছিলেন সন্ত নিকোলাস। লিসিয়ায় প্রকাশিত একটি বই- "Life, Works, and Miracles of our Holy Father Nicholas, Archbishop of Myra" থেকে জানা যায় তিনি ছোট থেকেই দেবত্ব স্বভাবের অধিকারী ছিলেন। যদিও একটি ঘটনা যা তাঁকে 'সান্তা' তৈরি করেছে, সেটিরও উল্লেখ রয়েছে। জানা যায়, ওই শহরেই এক হত দরিদ্র পরিবার ছিল। তিন মেয়ের বিয়ের দেওয়ার মত ক্ষমতাও ছিল না সেই পরিবারের। টাকা যোগাড় করতে মেয়েদের পতিতালয়ে পাঠানোর ভাবনাও ছিল তাঁদের বাবার। সেই কথা গোপনে কানে আসে নিকোলাসের। এরপর রাতে ওই ব্যক্তির ঘরে গিয়ে নিজের টাকার ব্যাগ রেখে আসেন নিকোলাস। পরের দিন সেই টাকা পেয়ে ব্যক্তি ভাবেন বোধহয় তা ঈশ্বরের দান। যদিও তৃতীয় কন্যার বিয়ের সময় ধরা পড়ে যান নিকোলাস। মুখে মুখে ফেরে তাঁর এই আনন্দ ফেরির বিষয়টি। এরপর ধীরে ধীরে ওই এলাকার সন্ত হয়ে ওঠেন নিকোলাস।

যদিও এই কাহিনির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ইতিহাসবিদ। তবে এই বইয়ের উপসংহারে সেন্ট নিকোলাসকেই সান্তাক্লজে রূপান্তরিত করা হয়েছিল। যিনি সকলের দু:খের পরিত্রাতা। গত দেড় হাজার বছর ধরে এমনভাবেই সান্তাক্লজকে দেখা হয়। যদিও এখন আমরা রঙিন পোশাক পরা যে সান্তা ক্লজকে দেখি সেই বইতে তেমন কোনও বর্ণনা পাওয়া যায় না। ১৮২৩ সালে ক্রিসমাস ডে উপলক্ষে আমেরিকার বিখ্যাত লেখক ক্লেমেন্ট ক্লার্ক মুরের লেখা ‘A visit from St. Nicholas’ কবিতায় আজকের সান্তার রূপ দেখা যায়। পরবর্তীতে ১৮৮১ সালে থমাস ন্যাসট নামের একজন আমেরিকান কার্টুনিস্টের আঁকা ছবি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সান্তাক্লজের এই সাজ বিশ্বব্যাপী জনপ্রিয় হয়।

সেই ছবিতে দেখা যায় হরিণটানা গাড়িতে চড়ে কাঁধে উপহারভর্তি ঝোলা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের উপহার দিচ্ছেন সান্তাক্লজ। বড়দিনে তাই তিনি এখন 'ফাদার খ্রিস্টমাস' হয়ে উঠেছেন সকলের কাছে।লোককথা অনুসারে তিনি সন্ত নিকোলাস থেকে সিন্টারক্লস এবং শেষে সান্তাক্লজ হয়ে উঠেছেন এই বৃদ্ধ। তাঁর উপহার পেতে বড়দিনের আগের দিন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে বিশ্বের সব শিশুরা।

তবে সান্তাকে সন্ত বলা যেতেই পারে। কারণ তিনি এমন এক চরিত্র, যিনি কোনও ধর্মের ভেদাভেদ মানেন না, দেশ-সীমান্ত-উৎসব কোনও কাঁটাতারই আটকাতে পারে না তার হরিণটানা গাড়িকে। সান্তা রয়েছেন আমাদের সকলের জীবনেই। ভাললাগা ছড়িয়ে দেওয়া ব্যক্তিরাই তো হয়ে ওঠেন সান্তা। তবে ছোটবেলার সেই সান্তার আনন্দ বড়বেলায় ম্রিয়মাণ হলেও,  উদযাপন একই থাকে। সান্তা যেমন লোককাহিনিতে রয়েছেন, সান্তা তেমনভাবেই রয়েছেন বাস্তবেও। যিনি খুশি ছড়িয়ে দিতে আসেন সকলের জীবনে, সাদা-কালো জীবনে দেন একরাশ রঙ, একছটা আলো। তিনিই বড়দিনের আনন্দের ফেরিওয়ালা।


তথ্যসূত্র- 


"Santa Claus: History, Legend, & Facts"-  Encyclopedia Britannica

The Original 1860s Thomas Nast Santa Claus Illustrations

The World Encyclopedia of Christmas
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget