এক্সপ্লোর
ময়দানে মদের আসরে দুই গোষ্ঠীর বচসা মেটাতে গিয়ে খুন সিভিক ভলান্টিয়ার, গ্রেফতার ৩
ওই সিভিক ভলান্টিয়ারকে ইট দিয়ে মাথায়-মুখে আঘাত করা হয়

কলকাতা: গভীর রাতে ময়দান এলাকায় মদের আসরে দুই গোষ্ঠীর বচসা। বিবাদ মেটাতে যাওয়ায় সিভিক ভলান্টিয়ারকে ইট দিয়ে থেঁতলে খুন। গ্রেফতার তিন। নিহত ইরশাদ হোসেন ওরফে সানি ময়দান থানায় কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, গতকাল ডিউটিতে ছিলেন না বছর ছত্রিশের ওই সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, রাত সাড়ে ১২টা নাগাদ ময়দান এলাকা দিয়ে যাওয়ার সময়, মত্ত যুবকদের বিবাদ থামাতে যাওয়ায়, ওই সিভিক ভলান্টিয়ারকে ইট দিয়ে মাথায়-মুখে আঘাত করা হয়। হেস্টিংস ব্রিজের নীচ থেকে গুরুতর জখম অবস্থায় সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Before You Go
BJP - Tolabaji News | "তোলাবাজি সংস্কৃতি হয়ে গিয়েছে, সামাজিক ব্যাধি হয়ে গিয়েছে", রাজু বন্দ্যোপাধ্যায়





















