এক্সপ্লোর

Kapil Dev on CJP Protest: 'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের

Kapil Dev: প্রতিবাদীদের তিনি গল্ফ ক্লাবে পৌঁছনোর সড়কটা ফাঁকা রাখতে অনুরোধ করেছেন যাতে ভারতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী গল্ফারদের দিল্লি গল্ফ ক্লাবে পৌঁছতে কোনওরকম অসুবিধা না হয়।

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে পাটনা থেকে চেন্নাই, দিল্লি থেকে মুম্বই, বিক্ষোভে উত্তাল গোটা দেশ (CJP Protest)। এরই মাঝে তরুণদের উদ্দেশে বার্তা দিলেন কপিল দেব (Kapil Dev)। বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক তরুণদের কাছে অনুরোধ করেছেন যে তারা যেন ভিন্ন মতামতের মানুষজনের কথাবার্তাও শোনেন এবং দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেয়। পাশাপাশি তিনি প্রশাসনের কাছে দর্শকদের দিল্লি গল্ফ ক্লাবে ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপের জন্য পৌঁছতে সাহায্য করারও অনুরোধ করেন।  

কপিল দেবের মতে তরুণদের পরিকল্পনা এবং উদ্যম, উদ্দীপনার সঙ্গে অভিজ্ঞতা এবং ভিন্ন মতামত পোষণকারীদের বক্তব্যও গুরুত্ব দিয়ে শুনতে চাওয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। তাঁকে সম্প্রতি বলতে শোনা যায়, 'তরুণরা বুদ্ধিমান, চালাক, চতুর, তবে আমাদের ক্ষেত্রে অভিজ্ঞতাটা রয়েছে যেটা দিয়ে আমরা ওদের গাইড করতে পারব। ওরা আমাদের ভবিষ্যৎ এবং আমাদের দায়িত্ব ওদের সঠিকভাবে গাইড করা, আবার ওদেরও খালি আমরাই সঠিক না বলে অন্যদের কথাও শুনতে হবে। আমাদের দেশ সুন্দরভাবে উন্নতি করছে। আমরা মতে এখানে সকলের অবদান জরুরি। আশা করি আমাদের দেশ ভুল পথে যাবে না।'

আরও পড়ুন:- 'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার 

কপিল দেব আবার ভারতের পেশাদার গল্ফ ট্যুর (PGTI)-র সভাপতিও বটে। তিনি দিল্লি গল্ফ ক্লাব পুলিশি নিষেধাজ্ঞায় থাকা অঞ্চলগুলির মধ্যে হলেও আশা করছেন দর্শকদের উপস্থিত হতে দেওয়া হবে। পাশাপাশি প্রতিবাদীদের তিনি গল্ফ ক্লাবে পৌঁছনোর সড়কটাও ফাঁকা রাখতে অনুরোধ করেছেন যাতে যে গল্ফাররা এতে অংশগ্রহণ করছেন, তাঁদের গল্ফ ক্লাবে পৌঁছতে কোনওরকম অসুবিধা না হয়।

 

প্রসঙ্গত উল্লেখ্য, এইসবের মাঝেই আজ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠা অভিজিৎ দীপকেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাঁকে পেশ করা হবে ম্যাজিস্ট্রেটের সামনে। তবে আজও কিন্তু দেশের রাজধানী উত্তপ্ত। পথে নামার কথা রয়েছে বামেদের। আজও বন্ধ থাকছে সেন্ট্রাল পার্ক। সব মিলিয়ে বলা বাহুল্য রাজধানী বর্তমানে উত্তাল।

 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget