এক্সপ্লোর

Delhi CJP Protest : 'স্বচ্ছ ভারতে আবর্জনা সাফ'! বিমানে আটকের সময় যাত্রীদের কটাক্ষের শিকার অভিজিৎ দীপকে-সহ ককরোচ বাহিনী

CJPs Dipke Booed in Plane : দিল্লির বিমানে আটক হওয়ার আগে সহযাত্রীদের কটাক্ষের শিকার হয়েছিলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই খবর। 

CJPs Dipke Booed in Plane : দেশে গণতন্ত্র নেই বলে যারা আন্দোলনের ডাক দিচ্ছেন, তাদের পাশেই দাঁড়াল না আম জনতা। দিল্লির বিমানে আটক হওয়ার আগে সহযাত্রীদের কটাক্ষের শিকার হয়েছিলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারা। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। 

কী বলা হয়েছে ককরোচদের ?
শনিবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই বিমান থেকে আটক করা হয় অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাদের। এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলা পুলিশ কর্মীরা তাদের আটক করতে গেলে বিবাদ শুরু হয়। তখনই সহযাত্রীদের মুখে শোনা যায় কটাক্ষের সুর। বিমান থেকেই আওয়াজ ওঠে- 'স্বচ্ছ ভারত, কাচরা সাফ' (স্বচ্ছে ভারতে আবর্জনা পরিষ্কার) শব্দবন্ধ। এখানেই থেমে থাকেননি বিমানের যাত্রীরা। ককরোচদের ভাবনার সঙ্গে সহমত না হওয়ার পাশাপাশি ফ্লাইটে দেরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।

বিমানে কী হয় ?
শনিবার যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পরিকল্পিত বিক্ষোভের আগে দিল্লি আসছিলেন অভিজিৎ, সৌরভ ও আশুতোষ। বিমান ল্যান্ড করতেই প্লেনের মধ্যে ঢুকে পড়েন দিল্লি পুলিশের কর্মীরা। সেই সময় অভিজিৎ দীপকে বলেন "...আমি এখানে গ্রেফতার হতে এসেছি; আমাকে গ্রেফতার করুন"। দিল্লি পুলিশ কর্মীরা জানায়, "না, এটা গ্রেফতার নয়। অনুগ্রহ করে সহযোগিতা করুন"। আর এরপর ককরোচ জনতা পার্টির ৩ নেতাকে আটক করে দিল্লি পুলিশ। 

কী বলছেন যাত্রীরা
এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে সরব হয়েছেন ওই বিমানে থাকা যাত্রী শশাঙ্ক ত্যাগী। তিনি জানান, একটা সময় ককরোচ বাহিনীর পুলিশের সঙ্গে বিবাদে যাত্রায় দেরি হওয়ায় বিরক্ত বোধ করছিলেন যাত্রীরা। এই ঘটনায় ৯০ শতাংশেরও বেশি যাত্রী হতাশ হন। অনেকেই সিজেপি (CJP)-র মতাদর্শের সঙ্গে সহমত ছিলেন না।

বেশিরভাগই যাত্রায় দেরি হওয়ার কারণে ক্ষুব্ধ ছিলেন। বিশেষ করে ওই ব্যক্তিরা কারা, তাঁদের আটকের প্রক্রিয়া সম্পর্কে শুরুতে কিছুই জানতেন না যাত্রীরা। যে কারণে ককরোচ বাহিনীর তরফে পুলিশের সঙ্গে পাল্টা কথা বাড়ানোর ঘটনায় বিরক্ত হন তারা। এরপরই ফ্লাইটের যাত্রীদের তরফে একের পর এক কটাক্ষ আসতে শুরু করে। ওই ফ্লাইটেই সৌরভ দাসকে 'শেম অন ইউ' বলতে শোনা যায়। 

 

আরও পড়ুন : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget