এক্সপ্লোর

Omicron Cases in Delhi: ওমিক্রন বাড়তেই দিল্লিতে হলুদ সতর্কতা, জারি প্রথম পর্যায়ের বিধিনিষেধ

Omicron Cases Yellow Alert in Delhi: সাধারণত পর পর দু'দিন কোভিড পজিটিভিটির হার ০.৫ শতাংশের বেশি থাকলে 'হলুদ' সতর্কতা জারি করা হয়।

নয়া দিল্লি: নয়া দিল্লি: রাজধানীতে বাড়ছে ওমিক্রন। এই আবহে দিল্লিতে করোনার নয়া প্রজাতির 'হলুদ সতর্কতা' জারি করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাধারণত পর পর দু'দিন কোভিড পজিটিভিটির হার ০.৫ শতাংশের বেশি থাকলে 'হলুদ' সতর্কতা জারি করা হয়। দিল্লিতে এই মুহূর্তে অনেকটাই বৃদ্ধি  পেয়েছে ওমিক্রন। এই আবহে রাজধানীতে প্রথম পর্যায়ের বিধিনিষেধও জারি করছে কেজরিওয়াল সরকার। 

মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি সংবাদ সম্মেলনে বলেন, শীঘ্রই বিশদে একটি নির্দেশিকা প্রকাশ করা হবে। যদিও তিনি বলেছেন এই ওমিক্রনে যারা আক্রান্ত হচ্ছেন তাঁরা মৃদু সংক্রমিত এবং রোগীরা জলদি সেরে উঠেছেন। তবে রাজধানীতে ওমিক্রন বিস্তার রুখতে কঠোর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে তাঁর সরকার। এই 'হলুদ নির্দেশিকা' অনুসারে, রাতে কারফু জারি হবে, বন্ধ থাকবে স্কুল ও কলেজ, প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে, মেট্রো-ট্রেন এবং পাবলিক ট্রান্সপোর্টে অর্ধেক যাত্রী নিয়ে চলবে। এদিনই দিল্লির আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন অরবিন্দ কেজরিওয়াল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবার প্রকাশিত বুলেটিন অনুসারে, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছে ১৬৫ জন। দিল্লিতে এখনও পর্যন্ত নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩৩১ জন।  

দেশে ওমিক্রন (omicron) আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। ২১টি রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।  

সৈকত-রাজ্য গোয়ায় আট বছরের একটি ছেলের শরীরে সংক্রমণ পাওয়া গিয়েছে। ছেলেটি তাঁর বাবার সঙ্গে সম্প্রতি এসেছে যুক্তরাজ্য থেকে। মণিপুরে আক্রান্ত ৪৮ বছরের ব্যক্তি এসেছেন তানজানিয়া থেকে। সম্প্রতি করোনা পজিটিভ হন তিনি। তারপরই পরীক্ষায় ধরা পড়ে তিনি ওমিক্রন আক্রান্ত। 
ওমিক্রন উদ্বেগের মাঝেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দিল্লিতে সোমবার থেকে ফের রাত্রিকালীন বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নিল প্রশাসন। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নিয়ন্ত্রণ বিধি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protests: আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলি দিল্লিতে, সরকারি রেকর্ডেই এবার মিলল প্রমাণ, পেলেট গান ব্যবহারের কথা স্বীকার
আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলি দিল্লিতে, সরকারি রেকর্ডেই এবার মিলল প্রমাণ, পেলেট গান ব্যবহারের কথা স্বীকার
'কোনও কড়া পদক্ষেপ নয়' NEET আন্দোলনকারীদের নিয়ে সুপ্রিম-নির্দেশ, কাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়?
'কোনও কড়া পদক্ষেপ নয়' NEET আন্দোলনকারীদের নিয়ে সুপ্রিম-নির্দেশ, কাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়?
Narendra Modi Facebook Video: ফেসবুক থেকে হঠাৎ ডিলিট প্রধানমন্ত্রীর ভিডিও, মেটা বলছে 'প্রযুক্তিগত ত্রুটি'
ফেসবুক থেকে হঠাৎ ডিলিট প্রধানমন্ত্রীর ভিডিও, মেটা বলছে 'প্রযুক্তিগত ত্রুটি'
Japan Earthquake : ভয়ঙ্কর ভূমিকম্পে দুলে উঠল জাপান ! যে কোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি, বড় সতর্কতা জারি
ভয়ঙ্কর ভূমিকম্পে দুলে উঠল জাপান ! যে কোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি, বড় সতর্কতা জারি

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget