এক্সপ্লোর

Mamata on East Bengal Club: 'একটু ছেড়ে খেলুন, চুক্তি নিয়ে সমস্যা মিটে যাবে' ইস্টবেঙ্গল প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর

আমি চাই মোহনবাগান-ইস্টবেঙ্গল দুই দলই আইএসএলে খেলুক।

কলকাতা : 'ইস্টবেঙ্গলের যারা রয়েছেন তাদের একটু মন খারাপ না? একটু ছেড়ে খেলুন। চিন্তা নেই সমস্যা মিটে যাবে।' লাল-হলুদে ক্লাব-ইনভেস্টর দ্বন্দ্বের আবহে এমনই অর্থবহ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার আইএসএল মরশুমের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর মধ্যস্থতাতেই ইস্টবেঙ্গলে এসেছিল ইনভেস্টর। তবে চলতি আইএসএলের আগে ক্লাব ও ইনভেস্টর কর্তাদের মধ্যে প্রকাশ্যে চলে এসেছে দ্বন্দ্ব। দু-পক্ষই কার্যত তাঁদের বক্তব্যে অনড়। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের সমর্থকদের মধ্যেও দ্বন্দ্বও চলে এসেছে প্রকাশ্যে। কিছুদিন আগে ইনভেস্টরের চুক্তিতে সই করা ও না করার সমর্থনে দুই দলের সমর্থকদের বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল লেডলি ক্লডিয়াস সরণি। চলতে থাকার জটের মাঝেই মুখ্যমন্ত্রীর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য।

কার্যত ঘুরিয়ে লাল-হলুদের ক্লাব কর্তাদের জন্য মুখ্যমন্ত্রীর বার্তা, 'অনেক টাকার তো বিষয় চুক্তিতে, তাই কিছু দাবি তো থাকবেই। একটু চালিয়ে খেলে দেখুন সমস্যা মিটে যাবে। আমি আশা রাখি সমস্যা মিটে যাবে। চাই মোহনবাগান-ইস্টবেঙ্গল দুই ক্লাবই আইএসএলে খেলুক।' লাল-হলুদের কর্তাদের কিছুটা নমনীয় হওয়ার বার্তাই খেলা হবে প্রকল্পের উদ্বোধনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দিলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

গত মরসুমের একদম শেষ মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে অন্তর্ভুক্তি ঘটে ইস্টবেঙ্গলের। মুখ্যমন্ত্রীর উদ্যোগে লাল-হলুদে এসেছিল স্পনসর। লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে প্রাথমিক চুক্তিতে সই করেন ইস্ট বেঙ্গল কর্তারা। কিন্তু এই মরসুমে যখন আইএসএল এগিয়ে আসছে তখন থেকেই লগ্নিকারী সংস্থার সঙ্গে, ক্লাব কর্তৃপক্ষের মতবিরোধ। সূত্রের খবর, লগ্নিকারীদের দাবি ক্লাব কর্তারা চূড়ান্ত চুক্তিতে সই না করলে তাঁরা বিনিয়োগ করবেন না। এদিকে ক্লাব কর্তাদের অভিযোগ, প্রাথমিক চুক্তির সঙ্গে চূড়ান্ত চুক্তির বিস্তর ফারাক রয়েছে। চূড়ান্ত চুক্তিতে সই করলে, ক্লাব কর্তৃপক্ষের হাতে কোনও অধিকারই থাকবে না। সমর্থকদের ক্লাবে ঢোকা-বেরনোর ক্ষেত্রে বিধি-নিষেধ জারি হবে। জানা যায়, বিরোধের মধ্যেই চুক্তিপত্র পরিমার্জিত করে পাঠায় লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট। কিন্তু তাতেও সম্মত না হওয়ায় সই করেননি ক্লাব কর্তারা। এর পরই সর্বসম্মতিক্রমে ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, চুক্তিপত্রে সই করা হবে না। যার জেরে মাঝে রণক্ষেত্রের চেহারা নেয় ইস্টবেঙ্গল ক্লাবের সামনে। এই চুক্তি-বিরোধ নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে সমর্থকদের এক পক্ষ। অপরপক্ষ আবার চুক্তিতে সইয়ের পক্ষে। তাই ইস্টবেঙ্গল ক্লাবের অদূরে সংঘর্ষ বাধে। শেষমেশ পুলিশকে লাঠিচার্জ করতে হয় পরিস্থিতি আয়ত্তে আনতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee: 'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...
'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget