এক্সপ্লোর

Mamata Banerjee : পুজোর পর স্কুল খোলার ভাবনা : মুখ্যমন্ত্রী

পুজোর ছুটির পরে পর্যায়ক্রমে স্কুল খোলার ভাবনা। একদিন অন্তর স্কুল খোলার চিন্তাভাবনা করা হচ্ছে। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : পুজোর ছুটির পরে পর্যায়ক্রমে স্কুল খোলার ভাবনা। একদিন অন্তর স্কুল খোলার চিন্তাভাবনা করা হচ্ছে। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, করোনার জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের স্কুল-কলেজ। এর জেরে ব্যাহত হচ্ছে পঠন-পাঠন। করোনা পরিস্থিতিতে বাতিল হয়ে যায় মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা। সম্প্রতি মাধ্য়মিক ও উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে। তার পর থেকে নতুন করে কবে ফের স্কুল খুলবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এদিকে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে শীঘ্রই। এই আশঙ্কার মধ্যেই আজ নবান্নে তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় রূপরেখা তৈরি করতে বৈঠক হয়। উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, কোভিড মোকাবিলায় রাজ্যের তৈরি গ্লোবাল টিম ইতিমধ্যেই ৬৫টি বৈঠক করে ফেলেছে। আজ ছিল ৬৬তম বৈঠক। 

নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, পশ্চিমবঙ্গে নানা ধরনের কাজ হয়েছে। অক্সিজেনের জোগান, পাল্স অক্সিমিটার, অনেক লোককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মানুষের কাছে এই খবর পৌঁছে দিতে হবে যে, অক্সিজেন পাওয়া যাবে। ভয় না পেয়ে যখন প্রথমেই মনে হবে যে জ্বর হয়েছে বা কাশি হচ্ছে, চট করে দেখিয়ে নিতে হবে। যাতে আগে আগে অসুখ শনাক্ত হয়ে চিকিৎসা শুরু হয়ে যায়। মৃত্যুর প্রধান কারণ হচ্ছে, দেরিতে চিকিৎসা শুরু করা।

এদিকে সামনেই উৎসবের মরশুম। সেই সময় জমায়েত হলে নতুন করে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে গত বছর রাজ্যের তরফে নানা রকম পদক্ষেপের জেরে সেই সময় সংক্রমণ ঠেকানো গিয়েছিলে অনেকটাই। আজ সেকথারই প্রতিধ্বনি শোনা গেল নোবেলজয়ীর গলায়। অভিজিৎবাবু বলেন, গতবার উৎসবের মরশুমে আমরা একটা প্রোটোকল সুপারিশ করেছিলাম। সেটা রাজ্য সরকার খুব ভালভাবে মেনে চলেছিল।

উল্লেখ্য, বুধবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮২৬ জন। তার আগের দিন এই সংখ্যাটি ছিল ৭২৯। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ১৫,৩০,৮৫০ জন। ৪ অগাস্টের হিসাবে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় আক্রান্ত রোগী ১০, ৭৪৫।     

সেরা শিরোনাম

Indian Railways : রেললাইনে পড়ে ৩ ফুটের লোহার দণ্ড, ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ; ভয়ঙ্কর ঘটনা...
Indian Railways : রেললাইনে পড়ে ৩ ফুটের লোহার দণ্ড, ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ; ভয়ঙ্কর ঘটনা...
News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের আহ্বানে কাল ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি, দিল্লি হাইকোর্টকে আশ্বাস পুলিশের
অভিজিৎ দীপকের আহ্বানে কাল ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি, দিল্লি হাইকোর্টকে আশ্বাস পুলিশের

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget