এক্সপ্লোর

CM Suvendu Adhikari: দিল্লিতে ভেঙে চুরমার তৃণমূল, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন ২০ 'বিদ্রোহী' তৃণমূল সাংসদদের বৈঠক ? বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হল ?

CM Suvendu Adhikari TMC MP Meeting : দিল্লিতেও খান খান তৃণমূল, NDA-র 'শরিক' হচ্ছে বিদ্রোহী ব্লক , কারা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক ?

কৃষ্ণেন্দু অধিকারী, নয়াদিল্লি: দিল্লিতে মমতা, ভেঙে চুরমার তৃণমূলের সংসদীয় দল। পরিষদীয় দলের পরে তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন।  দিল্লিতে তৃণমূলে ভাঙন, NDA 'শরিক' বিদ্রোহী ব্লক। অভিষেক, কল্যাণ, সুদীপ, সৌগত, মহুয়া, সায়নী ছাড়া বিদ্রোহী ব্লক।  লোকসভায় তৃণমূলের ২৮ সাংসদের মধ্যে ২০জনই 'বিদ্রোহী'। ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্রোহীদের বৈঠক।

ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্রোহীদের বৈঠক হয় বলে খবর।

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার ‘টাকা’ পেয়েছেন ? অ্যাকাউন্টে ‘ট্রান্সফার’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, ফর্ম নিয়ে কী বললেন ?

কাকলি ঘোষ দস্তিদার : পাপ কিন্তু বাপকেও ছাড়ে না।  

প্রশ্ন: আজকে কী হল ? দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাসভবনে ? আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন এবং কারা কারা উপস্থিত ছিলেন ?

কাকলি ঘোষ দস্তিদার : আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তই হল যে, বাংলার জনাদেশ, বিরুদ্ধে গিয়েছে। স্পষ্ট মতামত প্রকাশ করেছে, অন্যায়, অনাচার, এবং যে দুর্নীতি, এখানে যে কিছু কিছু একেবারে নীচু স্তর থেকে শুরু করে, সর্বস্তরে একটা কাটমানির প্রভাব।  যেটা আমাদের পলিসি ফেলিওর। বা আমাদের কোনও উন্নয়ন হয়নি। এগুলির বিরুদ্ধেই তো মানুষের রায়।  এই পরিস্থিতিকে দাবানলে পরিণত করেছে আরজি করের ঘটনা। যে মর্মান্তিক ঘটনায়, তাঁর কাজের জায়গায় ধর্ষিতা হয়ে খুন হয় এবং প্রমাণ লোপাটের চেষ্টা হয়।

মমতা যখন দিল্লিতে বসে, তখনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠক তৃণমূলের বিদ্রোহী সাংসদদের

বিধানসভার পর সংসদেও ভাঙল তৃণমূল। সোমবার দিল্লির ৯ মতিলাল নেহরু মার্গে, মোদি সরকারের হেভিওয়েট মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে, উপস্থিত হন তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে বসে, তখনই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠক করলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। NDA-এর সঙ্গে যুক্ত হতে চেয়ে ইতিমধ্য়েই লোকসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছে লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদদের 'ব্লক'।

'INDI' জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা

সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে 'INDI' জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর এখান থেকে মেরেকেটে ১ কিলোমিটার দূরে, ৯ মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদি সরকারের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি। সেখানেই বৈঠক করলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। স্পষ্ট জানালেন, তাঁদের রাশ এখন আর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে নয়। তাঁরা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন। বসতেও চান লোকসভায় অন্য় জায়গায়। অর্থাৎ এনডিএ-সাংসদের সঙ্গে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
Advertisement

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget