এক্সপ্লোর

Pakistan Boat: সন্দেহজনক পাক নৌকা ঢুকে পড়ছিল ভারতীয় জলসীমায়! কী উদ্দেশ্য ছিল তাঁদের?

এই ঘটনা ভারতীয় সমুদ্রসীমার নিরাপত্তায় কোস্ট গার্ডের অবিরাম সতর্কতার উদাহরণ। গুজরাট উপকূলের কাছে এমন ঘটনা নতুন নয়।

কলকাতা: ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে পড়ায় একটি পাকিস্তানি মাছ ধরার নৌকা আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ‘আল-মদিনা’ নামে ওই নৌকায় ন’জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য উপকূলরক্ষী বাহিনীর জাহাজ নৌকাটিকে পোরবন্দরে টেনে নিয়ে যাচ্ছে।

আরব সাগরে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে ফের একবার ভারতীয় কোস্ট গার্ডের সতর্কতা ও দক্ষতার প্রমাণ মিলল। গত ১৪ জানুয়ারি রাতে একটি দ্রুত ও নিখুঁত অভিযানে পাকিস্তানি মাছ ধরার নৌকা ‘আল-মাদিনা’-কে ভারতীয় জলসীমায় আটক করা হয়েছে। নৌকায় ছিলেন ৯ জন পাকিস্তানি ক্রু সদস্য। চ্যালেঞ্জ করা হলে তারা পাকিস্তানের দিকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু কোস্ট গার্ডের জাহাজ তাদের তাড়া করে আটক করে এবং ভারতীয় জলসীমায়ই বোর্ডিং করে।

গুজরাট ডিফেন্স প্রো উইং কমান্ডার অভিষেক কুমার তিওয়ারি এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, “রাতের অন্ধকারে প্যাট্রোলিং করতে করতে আরব সাগরে আন্তর্জাতিক সমুদ্রসীমা রেখা (IMBL)-এর কাছে ভারতীয় জলসীমায় একটি পাকিস্তানি মাছ ধরার নৌকা দেখা যায়। চ্যালেঞ্জ করতেই নৌকাটি পাকিস্তানের দিকে পালানোর চেষ্টা করে। কিন্তু আইসিজি জাহাজ দ্রুত তাড়া করে আটক করে এবং বোর্ড করে।

এই ঘটনা ভারতীয় সমুদ্রসীমার নিরাপত্তায় কোস্ট গার্ডের অবিরাম সতর্কতার উদাহরণ। গুজরাট উপকূলের কাছে এমন ঘটনা নতুন নয়। ছোট মাছ ধরার নৌকাগুলো প্রায়ই নেভিগেশনের অভাবে বা ইচ্ছাকৃতভাবে সীমানা পেরিয়ে যায়।

পাকিস্তানি মাছ ধরার নৌকা ভারতীয় জলসীমায় ঢোকার ঘটনা বছরের পর বছর ঘটছে। ২০২৫-এর ডিসেম্বরে আরেকটি পাকিস্তানি নৌকা ১১ জন ক্রু নিয়ে আটক হয়েছিল। ২০২৩-এর নভেম্বরে ‘নাজ-রে-করম’ নামে আরেকটি নৌকা ১৩ জন ক্রু নিয়ে ধরা পড়ে। এসব ঘটনায় দেখা যায়, অনেক সময় মাছ ধরার অজুহাতে সীমান্ত লঙ্ঘন হয়, কিন্তু কিছু ক্ষেত্রে এর পিছনে অন্য উদ্দেশ্যও থাকতে পারে যেমন গুপ্তচরবৃত্তি বা মাদক চোরাচালান। ২০১৯-এ ‘আল-মাদিনা’ নামেরই একটি নৌকা থেকে ১০০ কেজি হিরোইন উদ্ধার হয়েছিল, যার আন্তর্জাতিক বাজারমূল্য ছিল ৬০০ কোটি টাকারও বেশি। তাই এবারের আটকের পর তদন্ত আরও গভীর হবে।                                                                              

 

সেরা শিরোনাম

Nitish Kumar: ‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
News Live Updates: পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
Viral Video: হাসপাতালের ময়নাতদন্ত হওয়ার ঘরের ভিতর 'ডাক্তারের মদের পার্টি', ভাইরাল ভিডিও, সাসপেন্ড চিকিৎসক
হাসপাতালের ময়নাতদন্ত হওয়ার ঘরের ভিতর 'ডাক্তারের মদের পার্টি', ভাইরাল ভিডিও, সাসপেন্ড চিকিৎসক

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget