এক্সপ্লোর

Cobra Inside Helmet: ঠান্ডায় আশ্রয়ের খোঁজে? হেলমেটের ভিতর লুকিয়ে গোখরো, অল্পের জন্য রক্ষা পেলেন তরুণী

Snake Inside Helmet: মহারাষ্ট্রের নাগপুর থেকে এই ঘটনা সামনে এসেছে।

নাগপুর: ঠান্ডায় বাইরে বেরনোর জো নেই। বাড়ি থেকে বেরোলেই কাঁপুনি দিচ্ছে গায়ে। সেই অবস্থায় উষ্ণতার খোঁজ করছে সরীসৃপরাও। মহারাষ্ট্রে এবার তার নিদর্শন মিলল। সেখানে হেলমেটের মধ্যে পাকিয়ে বসে থাকতে দেখা গেল গোখরো সাপকে। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন স্কুটি আরোহী এক তরুণী (Snake Inside Helmet)

মহারাষ্ট্রের নাগপুর থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানকার মানবসেবা নগরের বাসিন্দা মিতালি চতুর্বেদি। হেলমেট স্কুটিতে ঝুলিয়ে রাখেননি তিনি। বাড়ির ভিতরেই রেখেছিলেন। বুধবার দুপুর ২টো নাগাদ বাড়ি থেকে বেরনোর প্রস্তুতি নিচ্ছিলেন মিতালি। সেই সময় হেলমেটের মধ্যে থেকে হিসহিস শব্দ শুনতে পান তিনি। (Cobra Inside Helmet)

ওই শব্দ শুনে আতঙ্কে সেঁধিয়ে যান মিতালি। বাড়ির অন্যরাও ছুটে আসেন তড়িঘড়ি। অতি সন্তর্পণে হেলমেটটি উল্টোতেই দেখা যায়, ভিতরে গুটিয়ে বসে রয়েছে একটি বিষধর গোখরো সাপ। লোকজন দেখে ফণা তোলে গোখরোটি, তাতে উত্তেজনা ছড়াতে দেরি হয়নি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝗛𝘂𝗺 𝗡𝗮𝗴𝗽𝘂𝗿𝗸𝗮𝗿 | 𝗡𝗮𝗴𝗽𝘂𝗿 (@humnagpurkar)

হেলমেটের ভিতর গোখরো থাকার কথা মুহূর্তের মধ্যে চাউর হয়ে যায় এলাকায়। অনেকেই মিতালিদের বাড়িতে ছুটে আসেন গোখরোটিকে চাক্ষুষ দেখতে। সেই অবস্থায় খবর দেওয়া হয় শুভম জি আর নামের এক যুবককে। তিনি স্থানীয় সংস্থা ‘Wild Animals And Nature Helping Society’-তে সর্প বিশারদ হিসেবে কর্মরত। 

শুভম এসেই হেলমেট থেকে নিরাপদে গোখরো সাপটিকে বের করে আনেন। পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় সাপটিকে। তবে হেলমেটের ভিতর গুটিয়ে থাকা অবস্থায় সাপটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়, যা দেখে শিউরে উঠছেন সকলে। হেলমেটের ভিতর কাপড়ের যে সূক্ষ্ম আচ্ছাদন, তার মধ্যেই সাপটি ঢুকেছিল বলে জানা গিয়েছে।

গোখরোর শরীরে নিউরোটক্সিক বিষ থাকে। এক ছোবলেই শেষ করে দিতে পারে মানুষকে। বিশেষজ্ঞদের মতে, শীতকালে বাড়ির কাছে ইঁট-পাথর জমা করে রাখলে, তার ভিতরও সাপ ঢুকে থাকতে পারে। কাঠ-খড়ের গাদার মধ্যেও ঢুকে থাকতে পারে তারা। বাড়িতে গাছপালা বেশি থাকলে, তা থেকে পাতা পড়ে মাটিতে পচে। দীর্ঘদিন পাতার স্তূপ জমে থাকলে, তার মধ্যেও ঢুকে থাকতে পারে সাপ। 

তাই শীতকালে সাপের উপদ্রব থেকে বাঁচতে হলে দেওয়ালের ফাঁকফোকর বোজানোর পাশাপাশি, দেওয়াল, পাইপের ব্যবধানও বুজিয়ে ফেলা উচিত বলে মত সর্প বিশেষজ্ঞদের। বাড়ির উঠোন, ফাঁকা জায়গায় জিনিসপত্র জমিয়ে রাখবেন না। সব পরিপাটি থাকুক, যাতে সাপ লুকিয়ে থাকতে না পারে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget