এক্সপ্লোর

শহরে উধাও ঠান্ডা, মকর সংক্রান্তির আগে ফের শীত ফিরবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের

বছরের শুরুতে দাপিয়ে ব্যাটিং শুরু করেছিল শীত। কিন্তু সপ্তাহ পেরোতেই বদলে গিয়েছে ছবি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।

কলকাতা: কলকাতায় আপাতত শীতের আমেজ উধাও। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানিয়েছে, আগামী কয়েকদিন একই রকম পরিস্থিতি থাকবে। যদিও মকর সংক্রান্তির আগে ফের শীত ফিরবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। বছরের শুরুতে দাপিয়ে ব্যাটিং শুরু করেছিল শীত। কিন্তু সপ্তাহ পেরোতেই বদলে গিয়েছে ছবি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন একই রকম পরিস্থিতি থাকবে। তাহলে কবে ফিরবে শীত? পৌষে কি আর শীতের দেখা মিলবে? হাওয়া অফিস সূত্রে খবর, মকর সংক্রান্তি অর্থাৎ, ১৪ জানুয়ারির আগেই ফিরবে শীত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়েছে। রবিবার জম্মু-কাশ্মীরে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। বঙ্গোপসাগর থেকে আসা পূবালি হাওয়ার সঙ্গে সংঘাতের জেরে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা সৃষ্টি হবে। সেই কারণেই বাড়বে তাপমাত্রা। এদিকে কনকনে ঠান্ডায় কাঁপছে দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্য। বরফে ঢেকেছে জম্মু কাশ্মীর, লাদাখ। বেশ কয়েকটি জায়গায় শৈত্যপ্রবাহ চলছে। শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লিসহ উত্তর পশ্চিম ভারত। শ্রীনগর, গুলমার্গ, লেহ্, কার্গিল, দ্রাস, সর্বত্র হিমাঙ্কের অনেকটাই নীচে নেমেছে পারদ। রবিবাসরীয় সকাল থেকেই বদলে যেতে শুরু করে চিত্র। লেপ-কম্বলের মধ্যে তিলোত্তমার ঘুম ভাঙলেও বেলা গড়াতেই উধাও শীত। গত রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক, ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকলেও শীতের ঝোড়ো ব্যাটিংয়ে জবুথবু জেলা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিমে বাধাপ্রাপ্ত হচ্ছে শীতল হাওয়া। বঙ্গোপসাগর থেকে পূবালী হওয়ার প্রভাব বাড়ায় জাঁকিয়ে শীতের পরিস্থিতি কমছে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
Lucknow Businessman Death: ব্যবসায়ী প্রেমিককে খুনের অভিযোগে অবশেষে গ্রেফতার ইনফ্লুয়েন্সার প্রেমিকা, বারবার পালিয়েও হল না লাভ
ব্যবসায়ী প্রেমিককে খুনের অভিযোগে অবশেষে গ্রেফতার ইনফ্লুয়েন্সার প্রেমিকা, বারবার পালিয়েও হল না লাভ
Tiger Shroff: টাইগার নন, শুটারদের টার্গেট ছিলেন অন্য কোনও হাই-প্রোফাইল ? তাহলে কেন গুলি চলল অভিনেতার গাড়িতে
টাইগার নন, শুটারদের টার্গেট ছিলেন অন্য কোনও হাই-প্রোফাইল ? তাহলে কেন গুলি চলল অভিনেতার গাড়িতে
Tiger Shroff: টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার আরও ৪, রয়েছে ২ মহিলাও, কোন কাজে যুক্ত ছিল ধৃতরা ?
টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার আরও ৪, রয়েছে ২ মহিলাও, কোন কাজে যুক্ত ছিল ধৃতরা ?

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget