এক্সপ্লোর

‘সব ভারতীয়ই হিন্দু’ বলায় মোহন ভাগবতের বিরুদ্ধে অভিযোগ দায়ের তেলঙ্গানার কংগ্রেস নেতার

এল বি নগরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জানিয়েছেন, অভিযোগকারী ভাগবতের মন্তব্যে আপত্তি জানিয়ে কী করে অন্য ধর্মের লোকজনকে ‘হিন্দু’ বলা যায়, প্রশ্ন তুলেছেন। পুলিশকর্তাটি বলেছেন, আমরা একটা অভিযোগ পেয়েছি। কোনও পদক্ষেপ করার আগে আমরা আইনি মতামত নেব।

নয়াদিল্লি: ‘সব ভারতীয়ই হিন্দু’ মন্তব্যের জের। মোহন ভাগবতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তেলঙ্গানার শীর্ষ কংগ্রেস নেতা ভি হনুমন্ত রাও। ‘ভারত মাতা’র যে কোনও ‘প্রকৃত সন্তান’ই হিন্দু বলায় এবং এই মাপকাঠিতে ১৩০ কোটি ভারতবাসীকেই ভাগবত হিন্দু বলে ব্যাখ্যা করায় ‘আমজনতার মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা মাথাচাড়া দিতে পারে, এমনকী হায়দরাবাদে আইনশৃঙ্খলা সমস্যা তৈরি হতে পারে’ বলেও আশঙ্কা প্রকাশ করেন হনুমন্ত। ভাগবতের মন্তব্য ‘দেশবিরোধী’ ও ‘ধর্মনিরপেক্ষতা বিরোধী’ বলে অভিযোগ করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি করেছেন তিনি। এল বি নগরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জানিয়েছেন, অভিযোগকারী ভাগবতের মন্তব্যে আপত্তি জানিয়ে কী করে অন্য ধর্মের লোকজনকে ‘হিন্দু’ বলা যায়, প্রশ্ন তুলেছেন। পুলিশকর্তাটি বলেছেন, আমরা একটা অভিযোগ পেয়েছি। কোনও পদক্ষেপ করার আগে আমরা আইনি মতামত নেব। দিনকয়েক আগে তেলঙ্গানা আরএসএস আয়োজিত বিজয় সংকল্প শিবিরমের অঙ্গ হিসাবে আয়োজিত অনুষ্ঠানে সঙ্ঘ প্রধানের মন্তব্যে ঝড় ওঠে। দেশকে একজোট রাখতে  ‘হিন্দু পথে’ সমাধানসূত্র খুঁজে বের করায় হিন্দু সমাজ সক্ষম বলে জানান তিনি। বলেন, দেশের ১৩০ কোটি  জনগণকেই হিন্দু বলে গণ্য করে আরএসএস। কে হিন্দু, ব্যাখ্যা করে তিনি  বলেন, ধর্ম ও সংস্কৃতি নির্বিশেষে যাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা আছে, যারা ভারতের সংস্কৃতি, ঐতিহ্যকে শ্রদ্ধা করে, তারাই হিন্দু। দেশের ১৩০ কোটি মানুষকেই হিন্দু  হিসাবে দেখে আরএসএস। এরকমই একটি ঐক্যবদ্ধ সমাজ গড়তে চায় সঙ্ঘ। ভাষা, ধর্ম বা অঞ্চল নির্বিশেষে ‘ভারত মায়ের যে কোনও প্রকৃত সন্তান’ই হিন্দু। হনুমন্ত অভিযোগনামায় বলেছেন, ভাগবতের বক্তব্য শুধুমাত্র মুসলিম, খ্রিস্টান, শিখ, পার্সিদের অনুভূতি, বিশ্বাসকেই আঘাত করেনি, তা ভারতের সংবিধানের সারবস্তু, চেতনারও সম্পূর্ণ পরিপন্থী।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Hyderabad: হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget