এক্সপ্লোর

‘লোকে মনে করে, ইভিএমে কলকাঠি করা যায়’, সওয়াল করে মহারাষ্ট্রে ভোটগণনার প্রাক্কালে গণনাকেন্দ্র, স্ট্রং রুমে মোবাইল জ্যামার বসানোর দাবি কংগ্রেসের

কংগ্রেসের আগেই মহারাষ্ট্রে তাদের শরিক এনসিপি ভোটগ্রহণ থেকে শুরু করে ভোটগণনার দিন পর্যন্ত প্রতিটি বুথ, স্ট্রং রুমের তিন কিমি ব্যাসার্ধের মধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার দাবি করেছে। তার দুদিন বাদে কংগ্রেস কমিশনকে চিঠি দিল।

নয়াদিল্লি: ‘লোকের ধারণা’, ইলেকট্রনিক ভোটযন্ত্রে (ইভিএম) কলকাঠি নেড়ে ভোটের ফল এদিকওদিক করা সম্ভব, এহেন সওয়াল করে মহারাষ্ট্র ও হরিয়ানায় আগামীকালের বিধানসভা ভোটের ফলগণনার প্রাক্কালে গণনা কেন্দ্রে ও ভোটযন্ত্র তালাবন্দি করে রাখা স্ট্রংরুম চত্বরে মোবাইল ফোন জ্যামার বসানোর দাবি করল কংগ্রেস। গণতন্ত্রের স্বার্থে ও ভোটপ্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে নির্বাচন কমিশনকে এই দাবি গুরুত্ব দিয়ে বিবেচনার আবেদন জানিয়েছে তারা। মহারাষ্ট্র ও হরিয়ানায় গত ২১ অক্টোবর অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ব্যবহৃত ইভিএমগুলি দুই রাজ্যের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। কাল সকালে সেগুলি খোলা হবে। কংগ্রেসের আগেই মহারাষ্ট্রে তাদের শরিক এনসিপি ভোটগ্রহণ থেকে শুরু করে ভোটগণনার দিন পর্যন্ত প্রতিটি বুথ, স্ট্রং রুমের তিন কিমি ব্যাসার্ধের মধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার দাবি করেছে। তার দুদিন বাদে কংগ্রেস কমিশনকে চিঠি দিল। মঙ্গলবারই মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি বালাসাহেব থোরাট রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন অফিসারকে চিঠি লিখে বলেন, ইভিএমে কলকাঠি নেড়ে ফল বিকৃত করা যায় বলে মানুষের ধারণা। তাই স্ট্রং রুম ও গণনাকেন্দ্রের আশপাশে মোবাইল জ্যামার বসানো উচিত। জ্যামার থাকলে তার কর্মক্ষমতার সীমার মধ্যে মোবাইল ফোন কাজ করতে পারে না। নির্বাচন কমিশনকে প্রতি রাউন্ড গণনা শেষে রেজাল্ট শিট ঘোষণা করতেও বলেছেন মহারাষ্ট্রের এই প্রাক্তন মন্ত্রী। পাশাপাশি এও বলেছেন, ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট)-এর সঙ্গে যাচাই করার জন্য ইভিএম বাছাইয়ের স্বাধীনতাও দেওয়া উচিত প্রার্থীদের। থোরাটের দাবি, কোনও ইভিএম নিয়ে সন্দেহ, সংশয় তৈরি হলেই সেই যন্ত্র অবশ্যই সেই মুহূর্তে চারবার গুনে দেখার অনুমতি দেওয়া হোক। ৫০ শতাংশ ইভিএমই ভিভিপ্যাট স্লিপের সঙ্গে মিলিয়ে দেখা হোক, কংগ্রেসের এই দাবিও ফের তুলে ধরেন থোরাট। প্রসঙ্গত, ভিভিপ্যাট যন্ত্র থেকে কোনও ভোটার যে দলকে ভোট দিয়েছেন, তার প্রতীক সহ একটি স্লিপ বেরিয়ে আসে। স্লিপটি তিনি দেখতে পারেন, কিন্তু সেটি একটি বাক্সে পড়ে যায়, তিনি বাড়ি নিয়ে যেতে পারেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
Space Mirror: আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম

ভিডিও

Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:
Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
UCC Notification: UCC বিল নিয়ে কমিটিগঠনের জন্য জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget