এক্সপ্লোর

Rahul Gandhi: সাংসদপদ খুইয়ে হাতছাড়া ডিপ্লোম্যাটিক পাসপোর্টও, ‘সাধারণ নাগরিক’ হলেন রাহুল, তিন বছরের জন্য পেলেন পাসপোর্ট

Rahul Gandhi Passport: মোদি পদবী নিয়ে কটাক্ষের জেরে অপরাধমূলক মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল। সাংসদ হিসেবে যে বিশেষ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল রাহুলের, সেটিও সমর্পণ করতে হয় তাঁকে।

নয়াদিল্লি: সাংসদ হিসেবে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল তাঁর। মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সমর্পণ করতে হয়েছে তা। ভারতের সাধারণ নাগরিক হিসেবে এবার তিন বছরের জন্য পাসপোর্ট পেলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। শুক্রবার দিল্লি কোর্ট তাঁর এই পাসপোর্টের আবেদন মঞ্জুর করেছে। যদিও ১০ বছরের জন্য পাসপোর্ট চেয়ে আবেদন করেছিলেন রাহুল। মিলেছে তিন বছরের জন্য (Rahul Gandhi Passport)।

মোদি পদবী নিয়ে কটাক্ষের জেরে অপরাধমূলক মানহানি মামলায় (Defamation Case) দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল। তার জেরে চলে গিয়েছে তাঁর সাংসদপদ। হাতছাড়া হয়েছে সাংসদের জন্য বরাদ্দ বাসভবনও। একই সঙ্গে সাংসদ হিসেবে যে বিশেষ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল রাহুলের, সেটিও সমর্পণ করতে হয় তাঁকে। তার পর দেশের সাধারণ নাগরিক হিসেবেই পাসপোর্টের জন্য আবেদন জানান রাহুল। 

কিন্তু তাতে নো অবজেকশন সার্টিফিকেটের প্রয়োজন ছিল। তার জন্য দিল্লির একটি আদালতের দ্বারস্থ হন রাহুল। আদালতে রাহুলের এই আবেদনের বিরোধিতা করেন প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর দাবি ছিল, ন্যাশনাল হেরাল্ড মামলাতেও নাম রয়েছে রাহুলের। তিনি বিদেশে গেলে তদন্তে তার প্রভাব পড়বে বলে দাবি করেন স্বামী। শুধু তাই নয়, রাহুলের ব্রিটেনের নাগরিকত্বও ছিল বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: New Parliament Building:ত্রিপুরা থেকে গুজরাত, নানা রাজ্যের উপকরণে সেজেছে নয়া সংসদ ভবন

যদিও আদালতে ধোপে টেকেনি স্বামীর এই দাবি। বরং আদালত জানায়, ২০১৮ সাল থেকে মামলাটি ঝুলে রয়েছে। তার পরও একাধিক বার বিদেশ গিয়েছেন রাহুল। উনি দেশ ছেড়ে পালাতে পারেন বা গা ঢাকা দিতে পারেন, এমন আশঙ্কাও নেই। ভ্রমণের অধিকারও নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে বলে জানিয়ে দেয় আদালত। 

যদিও রাহুলকে ১০ বছরের জন্য পাসপোর্ট দিতে রাজি হননি অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বৈভব মেহতা। তিনি বলেন, "এটি একটি বিশেষ মামলা। ১০ বছরের জন্য পাসপোর্ট দেওয়া হবে না।" শেষ মেশ তিন বছরের জন্য রাহুলকে পাসপোর্ট দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। 

আমেরিকা যাওয়ার জন্যই পাসপোর্টের আবেদন করেছিলেন রাহুল। আগামী ৩০ মে ক্যালিফোর্নিয়ায় প্রবাসী বাঙালিদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। সেই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে, 'মহব্বত কি দুকান', 'ভারত জোড়ো যাত্রা'র সময় এই শব্দবন্ধ শোনা গিয়েছিল রাহুলের মুখে। বিজেপি-র ঘৃণার রাজনীতির মোকাবিলা করতে ভালবাসাকেই ভরসা করেন বলে মন্তব্য করেছিলেন।  তার পর সান ফ্রান্সিসকো এবং নিউইয়র্কও যাবেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতাও করবেন। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget