এক্সপ্লোর

Coochbehar news: করোনা আবহেই স্কুলে সুবর্ণ জয়ন্তী পালনের দাবি, রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

রাজ্যে ফের করোনার কড়া বিধিনিষেধ! বন্ধ হয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। এই পরিস্থিতিতে কোচবিহারের তুফানগঞ্জে স্কুলে সোমবার সুবর্ণ জয়ন্তী পালনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ (Corona)। এই পরিস্থিতিতে কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জে (Tufanganj) স্কুলে সুবর্ণ জয়ন্তী পালনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। বিক্ষোভের সময় অধিকাংশের মুখে ছিল না মাস্ক। উধাও দূরত্ব বিধি। পরে স্কুল কর্তৃপক্ষ অনুষ্ঠান করার আশ্বাস দিলে ২ঘণ্টা পর ওঠে অবরোধ। 

ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ (Covid Graph)! রাজ্যে ফের করোনার কড়া বিধিনিষেধ! বন্ধ হয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। এই পরিস্থিতিতে কোচবিহারের তুফানগঞ্জে স্কুলে সোমবার সুবর্ণ জয়ন্তী পালনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। 

বিক্ষোভের সময় শিকেয় উঠল দূরত্ব বিধি। অধিকাংশের মুখে ছিল না মাস্ক। বিক্ষোভের সময় এই ছবি উঠে আসার পরেও, করোনা পরিস্থিতিতে অনুষ্ঠান করার দাবি নিয়ে আজব যুক্তি বলরামপুর হাইস্কুলের পড়ুয়াদের। 

তুফানগঞ্জের বলরামপুর হাইস্কুলের ছাত্রীর কথায়, দীর্ঘদিন এদিনের প্রস্তুতি নিচ্ছিলাম। কোভিড বিধি মেনে কেন করা যাবে না। ২৫ ডিসেম্বর ১ জানুয়ারি পালন হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় পঞ্চায়েত প্রধান ও বিডিও। বিক্ষোভ তুলে নেওয়ার জন্য বোঝানো হয় পড়ুয়াদের। কিন্তু, স্কুল কর্তৃপক্ষ ছোট করে অনুষ্ঠান করার আশ্বাস দিলে, তবেই অবরোধ তোলে পড়ুয়ারা। 

স্কুলের প্রধান শিক্ষক সঞ্জিত দেবনাথের কথায়, পড়ুয়াদের আবেগের কথা মেনে। ৫০ জনকে নিয়ে ছোট করে একটি অনুষ্ঠান করা হবে। পড়ুয়াদের অবরোধের জেরে তীব্র যানজট সৃষ্টি হয় বলরামপুর থেকে তুফানগঞ্জে যাওয়ার রাস্তায়।

উল্লেখ্য, করোনার বাড়বাড়ন্তের কারণে স্কুলে পঠনপাঠন আপাতত বন্ধ। তবে জানানো হয়েছে, শিক্ষকরা চাইলে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে পড়াশোনা সম্পর্কে খোঁজখবর নিতে পারবেন। দিতে পারবেন স্কুল অ্যাক্টিভিটিজ নিয়ে পরামর্শ। স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন হবে অনলাইনে। বিজ্ঞপ্তি জারি করে জানাল স্কুল শিক্ষা দফতর ও উচ্চ শিক্ষা দফতর। 

গতকাল মুখ্যসচিব  হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, সমস্ত স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। স্কুলের প্রশাসনের সঙ্গে যুক্তরা ৫০ শতাংশ উপস্থিত থাকবে। 

দীর্ঘদিন বন্ধ থাকার পর সবে স্কুলে চালু হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণি অবধি ক্লাস! খুলেছিল কলেজ-বিশ্ববিদ্যালয়। কিন্তু, ফের করোনার দাপটে সোমবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে অফ লাইন ক্লাস বন্ধ করে দিল রাজ্য সরকার।  

এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বার্থে কয়েকদফা নির্দেশিকা জারি করে আলাদা আলাদা বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল শিক্ষা দফতর ও উচ্চ শিক্ষা দফতর। তাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপাতত পঠনপাঠন চলবে অনলাইনে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাও হবে অনলাইনে।  

স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুলের শিক্ষকরা চাইলে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পড়াশোনা সম্পর্কে খোঁজখবর নিতে পারবেন এবং গাইড করতে পারবেন। আর বিজ্ঞপ্তির এই অংশটি নিয়েই শিক্ষক মহলের একাংশ প্রশ্ন তুলে সরব হয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget