এক্সপ্লোর

শুধু গোমূত্র সেবন নয়, করোনা রুখতে খাস কলকাতায় ধুমধাম করে গরু পুজো

শুধু ফুল, ঘণ্টা, ধূপ ধুনোই নয়, ল্যামিনেট করা পোস্টারও টাঙিয়ে দেওয়া হয়েছে খাটালে। তাতে লেখা, গোমাতা, করোনা থেকে বাঁচাও, আশীর্বাদ কর।

কলকাতা: ঠিক মাথার ওপর পদ্মফুল। দুই শিং জড়িয়ে শোভা পাচ্ছে গাঁদাফুলের মালা। হাতে রুটির প্যাকেট, একটার পর একটা রুটি পুরে দেওয়া হচ্ছে শাবক সহ মায়ের মুখে। গোমাতাকে তুষ্ট করতে চেষ্টার ত্রুটি রাখছে না বিজেপি। জোড়াসাঁকোর স্থানীয় নেতা নারায়ণ চট্টোপাধ্যায় আজ সকাল থেকে গরু পুজো শুরু করেছেন। তবে গোমাতা যদি হঠাৎ রুষ্ট হয়ে তেড়ে আসেন, তাই তাঁর গলার দড়ি শক্ত করে ধরে রেখেছেন খাটাল মালিক। ধূপের গোছা জ্বালিয়ে, ঘণ্টা বাজিয়ে চলছে অর্চনা। নারায়ণবাবুর দৃঢ় বিশ্বাস, নাছোড়বান্দা করোনাকে রুখে দিতে পারে একজনই, তা হল গোমূত্র। তাঁর কথায়, বিজেপি মানুষকে ভালবাসে, তাই এই গোমাতার পুজো। গরু আমাদের কাছে ভগবান। সেই ভগবানের মূত্র খাচ্ছি, এতেও করোনা না সেরে পারে! শুধু ফুল, ঘণ্টা, ধূপ ধুনোই নয়, ল্যামিনেট করা পোস্টারও টাঙিয়ে দেওয়া হয়েছে খাটালে। তাতে লেখা, গোমাতা, করোনা থেকে বাঁচাও, আশীর্বাদ কর। খাটাল মালিক জানাচ্ছেন, বহু মানুষ গোমূত্র নিয়ে যান, অসুখ বিসুখে কাজে লাগে, লাগে পুজো আচ্চায়। পুজোর পর নারায়ণবাবু হাতে হাতে ঢেলে দিলেন গোমূত্র, চরণামৃতের মত। নিজেও খেয়ে নিলেন ঢক করে। তাঁর সঙ্গে বিজেপির এক মহিলা নেত্রী, গোমূত্র সেবনের পর তিনি বললেন, গরুর মধ্যে ৩৩ কোটি ভগবান আছেন তো, তাই আমরা নিয়মিত গোমূত্র খাই। এরপর প্রসাদ বিলি। তবে শুধু গোমূত্রে যদি চিঁড়ে না ভেজে, তাই সঙ্গে রয়েছে লাড্ডু প্রসাদ। গোমূত্র বাদ দিয়ে শুধু লাড্ডু চাইলে হবে না, ওটা খেলে তবেই মিলবে লাড্ডু। অনেকেই খেলেন, বললেন, করোনার ওষুধ বার হয়নি, খেয়ে দেখি। ফল ভাল হলে বাড়ির লোককেও খাওয়াব। পুলিশ কনস্টেবলও বাদ গেলেন না। হাত পেতে গোমূত্র নিয়ে দিব্যি খেয়ে ফেললেন এক চুমুকে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran-US Tensions : আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে সংঘর্ষে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া : রিপোর্ট
আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে সংঘর্ষে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া : রিপোর্ট
News LIVE Updates: কাল থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
কাল থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
Pakistan Crisis: পাকিস্তানে শাটার নামছে একের পর এক পেট্রোল পাম্পে, কোথাও ১ লিটারের দাম ৩০০ টাকা
পাকিস্তানে শাটার নামছে একের পর এক পেট্রোল পাম্পে, কোথাও ১ লিটারের দাম ৩০০ টাকা
CV Ananda Bose : 'আমি জনগণের জন্য, জনগণের সঙ্গে, জনগণের পাশাপাশি কাজ করে যাব', পোস্ট সি ভি আনন্দ বোসের
'আমি জনগণের জন্য, জনগণের সঙ্গে, জনগণের পাশাপাশি কাজ করে যাব', পোস্ট সি ভি আনন্দ বোসের

ভিডিও

Chok Bhanga 6ta: নির্লজ্জ, বেহায়া বিজেপি, তাদের দালাল ECI, SIR নিয়ে আক্রমণ শানিয়ে ধর্নায় মমতা
Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
JSW Motors New Launch : চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Embed widget