এক্সপ্লোর

Corona Lockdown Again: ভয় বাড়াচ্ছে করোনা, আজ মধ্যপ্রদেশের তিন শহরে লকডাউন

এই লকডাউন পর্বে ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যক পরিষেবাগুলিকে। সেই সঙ্গে অসুস্থদের যাতায়াত ও প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির পরীক্ষার্থীদের বিমানবন্দর পর্যন্ত ও সেখান থেকে পরিবহণে ছাড় দেওয়া হয়েছে। লকডাউনের এই পর্বে রেল স্টেশনগুলিতেও স্বাভাবিক কাজকর্ম চলবে।  

 

ভোপাল:  করোনাভাইরাস সংক্রমণে সাম্প্রতিক বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশ সরকার রাজ্যের তিন বড় শহর ইন্দোর, ভোপাল ও জবলপুরে একদিনের লকডাউনের ঘোষণা করেছে। আজ ওই তিন শহরে লকডাউন। শনিবার রাত ১০ টা থেকে শুরু হয়েছে লকডাউন। চলবে সোমবার সকাল ছয়টা পর্যন্ত। সরকার আরও ঘোষণা করেছে, এই তিন শহরে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত প্রতি রবিবার লকডাউন চলবে। এই তিন শহরে ইতিমধ্যেই নাইট কার্ফু রয়েছে। তা গত ১৫ মার্চ জারি হয়।

এই লকডাউন পর্বে ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যক পরিষেবাগুলিকে। সেই সঙ্গে অসুস্থদের যাতায়াত ও প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির পরীক্ষার্থীদের বিমানবন্দর পর্যন্ত ও সেখান থেকে পরিবহণে ছাড় দেওয়া হয়েছে। লকডাউনের এই পর্বে রেল স্টেশনগুলিতেও স্বাভাবিক কাজকর্ম চলবে।  

রাজ্যে করোনাভাইরাসজনিত পরিস্থিতির সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকের পর এই লকডাউন জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠক গত শুক্রবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সভাপতিত্বে হয়েছিল। বৈঠকের পর ঘোষণা করা হয়েছিল যে, ওই তিন শহরে আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। তবে পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ীই পরীক্ষা নেওয়ার কাজ চলবে।

মধ্যপ্রদেশ সরকার মহারাষ্ট্র থেকে ও মহারাষ্ট্র পর্যন্ত বাস চলাচলও নিষিদ্ধ করেছে। মহারাষ্ট্র থেকে যাঁরা বিমানে আসছেন, তাঁদের রাজ্যে পৌঁছনোর পর নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট জমা দিতে হবে। মহারাষ্ট্রের করোনাভাইরাসের ব্যাপক প্রকোপের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক শনিবার জানায় , দেশের আটটি রাজ্যে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এরমধ্যে রয়েছে মধ্যপ্রদেশও। মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়, আটটি রাজ্যে দৈনিক আক্রান্তর সংখ্যা বাড়ছে। এগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, পঞ্জাব, মধ্যপ্রদেশ, দিল্লি, গুজরাত, কর্ণাটক ও হরিয়ানা।

গত শনিবার মধ্যপ্রদেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ১,৩৮০। সবমিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ২,৭৪,৪০৫। শনিবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২। সবমিলিয়ে করোনায় রাজ্যের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৯০৩। সক্রিয় আক্রান্ত ৭,৩৪৪। সুস্থ ২,৬৩,১৫৮।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতাও
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতাও
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget