এক্সপ্লোর

দায়িত্বজ্ঞানহীনতা? করোনা আতঙ্কে আত্মীয়ের বাড়ি, রিপোর্ট পজিটিভ আসতেই রাস্তায় মধ্যমগ্রামের যুবক, সংস্পর্শে এলেন বহু মানুষের

জয়ন্ত জানিয়েছেন, পরিবারের লোকজনকে বাঁচাতে তিনি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন। কিন্তু এর ফলে আরও কত মানুষ তাঁর সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হলেন, সেই প্রশ্ন উঠেছে।

রঞ্জিত সাউ, মধ্যমগ্রাম: পরিবারকে বাঁচাতে ৩ দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরলেন মধ্যমগ্রামের এক যুবক। করোনা রিপোর্ট পজিটিভ আসার পরেো বেলেঘাটা আইডি হাসপাতাল তাঁকে ভর্তি করেনি বলে অভিযোগ। ওই যুবক আর বাড়ি ফেরেননি, ধরেননি পরিজনদের ফোনও। তিরিশ-বত্রিশ বছরের ওই যুবকের নাম জয়ন্ত রায়। মধ্যমগ্রামের বাসিন্দা জয়ন্ত সল্টলেক সিটি সেন্টারের পার্কিংয়ে কাজ করেন। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি, কাশিও হয়েছিল। এ মাসের শুরুতে অসুস্থ হওয়ার পরেই বাড়ি ছেড়ে তিনি চলে যান মধ্যমগ্রামের এক আত্মীয়ের বাড়ি। বিধাননগর সাবডিভিশন হাসপাতালে করোনা পরীক্ষা করান। এরপর শরীর আরও খারাপ হলে ভর্তি হতে যান বেলেঘাটা আইডি হাসপাতালে। কিন্তু তারা জানায়, করোনা রিপোর্ট না আসা পর্যন্ত ভর্তি করা যাবে না। এরপর ৮ তারিখ জয়ন্ত বিধাননগর হাসপাতালে রিপোর্ট আনতে যান, দেখেন, তিনি করোনা পজিটিভ। রাতে স্বাস্থ্য দফতর তাঁর দাদা সুশান্তকে ফোন করে বলে, তাঁর ভাইয়ের করোনা হয়েছে। করোনা পজিটিভ জানার পর থেকেই জয়ন্ত আর বাড়ি ফেরেননি। চলে যান সল্টলেকে। রাস্তায় রাতটা কাটিয়ে পরদিন রিপোর্ট হাতে ফের বেলেঘাটা আইডিতে যান। কিন্তু এবার তারা বলে, স্বাস্থ্য দফতরের পাঠানো তালিকায় তাঁর নাম নেই, তাই ভর্তি করা যাবে না। তিনি যান বেলেঘাটার নন্দীহাউস থানায়। তারাও তাঁকে ফিরিয়ে দেয়, বলে স্থানীয় পুরপ্রতিনিধি পবিত্র বিশ্বাসের কাছে যেতে। এরপর থেকে জয়ন্তের আর খোঁজ মিলছিল না। বাড়ির লোক ফোন করলে ফোন ধরছিলেন না তিনি। ঘুরছিলেন সল্টলেক, দত্তাবাদের রাস্তায় রাস্তায়, রাতও কাটাচ্ছিলেন সেখানে। এরপর গতকাল সকালে দাদাকে ফোন করে তিনি বলেন, শরীর আরও খারাপ হয়েছে, বোধহয় বাঁচবেন না। তাঁর দাদা যোগাযোগ করেন স্থানীয় বিধায়ক, দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে। তিনি বিধাননগর পুরসভার পাশে ৩৮ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি নির্মল দত্তকে জানান, সল্টলেক দত্তাবাদের পাশে বাইপাসের ধারে করোনায় আক্রান্ত এক যুবক শুয়ে আছেন। এরপর নির্মল দত্ত পুলিশ ও জয়ন্তের দাদাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান, জয়ন্তকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে রাজারহাট চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে পাঠানো হয়। জয়ন্ত জানিয়েছেন, পরিবারের লোকজনকে বাঁচাতে তিনি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন। কিন্তু এর ফলে আরও কত মানুষ তাঁর সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হলেন, সেই প্রশ্ন উঠেছে।

সেরা শিরোনাম

News Live Updates: বামেদের বুকস্টল ভাঙলে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
বামেদের বুকস্টল ভাঙলে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget