এক্সপ্লোর

Corona Update : ফের করোনার চোখরাঙানি ! গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০০-র বেশি, সতর্কবার্তা কেন্দ্রের

Covid Update : করোনা আক্রান্তদের ওপরে বিশেষ নজর রাখার সঙ্গে সঙ্গে গুরুত্ব দিতে বলা হয়েছে RT-PCR টেস্টে।

নয়াদিল্লি : দেশজুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা (Corona Virus)। করোনার নতুন উপপ্রজাতি JN.1-এর হঠাৎ বাড়বাড়ন্তে লাফিয়ে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৬০০-র বেশি। গত ২ সপ্তাহে দেশে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনার হঠাৎ এই লাফে রাজ্যগুলিকে সতর্ক থাকার বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Central Health Ministry)।

ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। জানা যাচ্ছে, যে বৈঠকের পরে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্যসচিব। সূত্রের খবর, ওই বৈঠকে করোনা আক্রান্তদের ওপরে বিশেষ নজর রাখার সঙ্গে সঙ্গে গুরুত্ব দিতে বলা হয়েছে RT-PCR টেস্টে। পাশাপাশি করোনা পজিটিভ হলেই রোগীর নমুনা যাতে জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয় সেই ব্যাপারে হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠানোর কথা বলে হয়েছে বৈঠকে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, কেরলে গত ২৪ ঘণ্টায় ২৯২ জন আরও করোনা পজিটিভ হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের। তামিলনাড়ুতে ১৩ এবং মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১১। এছাড়াও তেলঙ্গানা, পাঞ্জাব, দিল্লি, গোয়া এবং গুজরাত মিলিয়ে মোট, ৩৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। সবমিলিয়ে দেশে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩১১।

যে বাড়বাড়ন্তের দিকে নজর রেখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্যগুলিকে করোনা মোকাবিলায় প্রত্যেকটি হাসপাতাল কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে রাজ্য প্রশাসনও প্রত্যেক জেলায়, হাসপাতালগুলিতে অন্তত কিছু বেড, কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার পরিকল্পনা করেছে। কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতাল এবং এম আর বাঙুর হাসপাতালে ICU-সহ কিছু বেড কোভিড রোগীদের জন্য় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।                                                                               

আরও পড়ুন- তৃণমূলের হাত ধরায় আগ্রহী নয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, জোট-আপত্তি বুঝিয়ে হাইকমান্ডকে সিদ্ধান্ত নেওয়ার বার্তা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget