এক্সপ্লোর

Congress : তৃণমূলের হাত ধরায় আগ্রহী নয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, জোট-আপত্তি বুঝিয়ে হাইকমান্ডকে সিদ্ধান্ত নেওয়ার বার্তা

Adhir Chodhury:প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আমি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দয়ায় লড়তে চাই না।এই মুহুর্তে ৭টি লোকসভায় কংগ্রেস ভাল জায়গায় আছে।মুর্শিদাবাদের ৩টে, মালদার দুটো, দার্জিলিং এবং রায়গঞ্জ।

উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) তৃণমূলের (TMC) সঙ্গে জোটের প্রশ্নে কার্যত সায় নেই প্রদেশ নেতৃত্বের। সরাসরি না বললেও, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে প্রায় সকলেই বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সঙ্গে জোট করতে তারা একেবারেই আগ্রহী নন। যদিও, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হাইকমান্ডের হাতেই ছেড়েছে প্রদেশ নেতৃত্ব।

মঙ্গলবার, বিরোধীদের জোট 'INDIA'-র বৈঠকে ঠিক হয়েছে, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে আসন সমঝোতা। আর বুধবারই প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। আর এই বৈঠকেই, লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্নে প্রদেশ নেতৃত্ব বুঝিয়ে দিল তাদের আপত্তির কথা।

প্রথমেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আমি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দয়ায় লড়তে চাই না। এই মুহুর্তে ৭টি লোকসভায় কংগ্রেস ভাল জায়গায় আছে। মুর্শিদাবাদের ৩টে, মালদার দুটো, দার্জিলিং এবং রায়গঞ্জ। এই আসনগুলোতে ভালো জায়গায় আছে দল।এরপরই, অধীর চৌধুরীকে জিজ্ঞাসা করা হয়েছিল একা লড়াই করলে বাংলায় তারা কতোগুলো আসনে লড়াই করতে পারবে ? উত্তরে অধীর বলেন, ১২ থেকে ১৪টা আসনে কংগ্রেস এককভাবে লড়াই করতে পারবে। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য দীপা দাশমুন্সি বলেন, আমাদের কাছে সংগঠনই শেষ কথা। বারবার আমাদের সংগঠনের ওপর আঘাত এসেছে। এমন কিছু হওয়া উচিত নয়, যাতে সংগঠন দুর্বল হয়। প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার বলেন, একা লড়লে দল শক্তিশালী হবে। কিন্তু, এখন আমাদের সামনে আসল কাজ বিজেপিকে হারানো। এখন আর পিছিয়ে আসা যাবে না। দলের সম্মান বজায় রেখে সিদ্ধান্ত নিক হাইকমান্ড। তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে একমাত্র সওয়াল করেন কংগ্রেসের সেবা দলের চেয়ারম্যান রাহুল পাণ্ডে। তিনি বলেন, আমি চাই তৃণমূলের সঙ্গে জোট হোক। রাহুল গান্ধীর বাড়ি থেকে বেরিয়ে অধীর চৌধুরীর বাসভবনে যায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সেখানে আরও এক দফা বৈঠক হয়।

সূত্রের দাবি, রাহুল গান্ধী জানতে চান কে কে তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে আছেন, এক জন ছাড়া কেউ হাত তোলেননি। তখন রাহুল গান্ধী বলেন, ৮ থেকে ৯টা আসনে কংগ্রেস ভাল লড়াই করার মতো জায়গায় আছে। ৪৬ বছর ক্ষমতায় না থেকেও আপনারা যেভাবে কাজ করছেন, তার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের কথা শুনলাম। পরবর্তী সময়ে এনিয়ে আবার আলোচনা হবে। প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বক্তব্য, হাইকমান্ড যে সিদ্ধান্তই নিক, তা যেন দলের জন্য সম্মানজনক হয়। এর আগে, মঙ্গলবার, কংগ্রেসকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, বেড়ালের গলায় কাউকে একটা ঘণ্টা বাঁধতে হবে। আমার কোনও সমস্য়া নেই। যদি ওদের (কংগ্রেস) মনোভাবও স্পষ্ট ও স্বচ্ছ হয়। যদিও, বাংলায় ওদের (কংগ্রেস) মাত্র ২টো আসন আছে।


আরও পড়ুন- বায়রনের বাড়িতে বান্ডিল বান্ডিল নগদ! এখনও চলছে আয়কর তল্লাশি

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget