এক্সপ্লোর

নতুন স্ট্রেনের বিরুদ্ধে কাজ করবে করোনা ভ্যাকসিন, তবে বাড়বে মিউটেশন, আশঙ্কার বার্তা বিশেষজ্ঞদের

লন্ডনের এক গবেষক জেরেমি ফারার জানান, নতুন স্ট্রেনে আক্রান্ত হলেও সুস্থ হয়ে ওঠা সম্ভব। ভ্যাকসিনও এর বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করবে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিস প্রিভেনশন এন্ড কন্ট্রোল জানিয়েছে, মানুষের শরীরে ঢুকে স্পাইক প্রোটিন তৈরি করছে।

নয়াদিল্লি: ব্রিটেনে হদিশ মিলেছে ভাইরাসের নতুন স্ট্রেনের। অন্য স্ট্রেনের থেকে যা অনেক বেশি আক্রমণাত্মক। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইতিমধ্যে আবিষ্কার হওয়া টীকা ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে। তাতে কিছুটা হলেও স্বস্তিতে বিশ্ববাসী। কিন্তু আশঙ্কার কথাও শুনিয়েছেন বিশেষজ্ঞরা। যত দিন যাবে তত নতুন স্ট্রেন উৎপন্ন করবে ভাইরাস। অর্থাৎ মিউটেশন করতেই থাকবে ভাইরাস।

লন্ডনের এক গবেষক জেরেমি ফারার জানান, নতুন স্ট্রেনে আক্রান্ত হলেও সুস্থ হয়ে ওঠা সম্ভব। ভ্যাকসিনও এর বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করবে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিস প্রিভেনশন এন্ড কন্ট্রোল জানিয়েছে, মানুষের শরীরে ঢুকে স্পাইক প্রোটিন তৈরি করছে। বিবৃতি জারি করে তারা জানিয়েছে, ভাইরাসের পরিবর্তন হওয়ার করার ক্ষমতা ০.৪ শতাশ। আক্রমণ করার ক্ষমতা অন্য স্ট্রেনের তুলনায় ৭০ শতাংশ বেশি।

শিব নাদার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপক সেহগাল জানান, ১৩ রকমের চরিত্র বদল করতে পারে বা মিউটেশন হতে পারে। বিশ্বের ৩ ভ্যাকসিন মোডের্না, ফাইজার, অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা নতুন স্ট্রেনের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। তবে চরিত্র বদল করতে থাকলে ভ্যাকসিন পরিবর্তনেরও প্রয়োজন হতে পারে। একটা সময়ের ঋতু ভিত্তিক ফ্লুয়ের মতে হয়ে যাবে। ভাইরোলজিস্ট উপসনা রায় বলেন, ভাইরাসের এই পরিবর্তন বর্তমান করোনা ভ্যাকসিনের উপর প্রভাব ফেলবে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। এতে মৃত্যুহার বাড়বে কি না তারও প্রমাণ পাওয়া যায়নি। স্পাইক প্রোটিনের মিউটেশনের জন্য সহজেই মানব কোষে প্রবেশ করতে পারবে।

ব্রিটেন থেকে ইতালিতে ফেরা এক ব্যক্তির শরীরে ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকাতেও এই স্ট্রেনের হদিশ মিলেছে। সেহগাল বলেন, এই অবস্থায় প্রত্যেকের পরীক্ষা করানো উচিত সব দেশের। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে প্রথম এই স্ট্রেন পাওয়া যায় ব্রিটেনে। নভেম্বর মাসে বেশ লন্ডনের বেশ কয়েকজন সংক্রমিত হন। এমাসে লন্ডনের মোট আক্রান্তের মধ্যে দুই-তৃতীয়াংশ আক্রান্ত হয়েছেন এই স্ট্রেনে।

সেরা শিরোনাম

West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
Pakistan News : বাড়ির মধ্যেই পরপর গুলি সাংবাদিককে. রক্তে ভাসল চারিপাশ, নাটের গুরু স্বামীই?
বাড়ির মধ্যেই পরপর গুলি সাংবাদিককে. রক্তে ভাসল চারিপাশ, নাটের গুরু স্বামীই?
Madhya Pradesh News : ৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
Diwali 2026 : জ্বলন্ত রকেট এসে বিঁধল শিশুর বুকে, দীপাবলির রাতে ভয়াবহ দুর্ঘটনা রাজধানীতে
জ্বলন্ত রকেট এসে বিঁধল শিশুর বুকে, দীপাবলির রাতে ভয়াবহ দুর্ঘটনা রাজধানীতে

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget