এক্সপ্লোর

কেন এত কম করোনা পরীক্ষা? রাজ্যে অন্য রোগে মৃত্যু হলে তখনও অডিট কমিটি হয়? মুখ্যসচিবকে চিঠিতে প্রশ্ন কেন্দ্রীয় দলের

‘স্বাস্থ্যকর্মীদের পরীক্ষা নিয়ে কোনও সরকারি নির্দেশ আছে কি?’ 'রাজ্যে রিপিট টেস্ট ও ফার্স্ট টেস্টের সংখ্যা কত?'

কলকাতা: মুখ্যসচিবকে ফের চিঠি পাঠালেন কলকাতায় আসা কেন্দ্রীয় দলের প্রধান তথা প্রতিরক্ষামন্ত্রকের অতিরিক্ত সচিব অপূর্ব চন্দ্র।

কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণ অনুযায়ী, ‘রাজারহাট সিএনসিআই এবং বাঙুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বিশাল সংখ্যক রোগী ৫ দিন বা তার বেশি করোনা পরীক্ষার ফল জানার জন্য অপেক্ষায় রয়েছেন। সিএনসিআই-এ ৪ জন রোগী অপেক্ষা করছেন ১৬ তারিখ থেকে, ২ জন ১৭ তারিখ থেকে এবং ৩ জন ১৮ তারিখ থেকে। বেশ কিছু রোগীর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। পরীক্ষার ফল জানতে কেন এত দেরি হচ্ছে তা স্পষ্ট নয়। পরীক্ষার ফল জানতে এত দেরি হওয়ার ফলে যাঁরা করোনা নেগেটিভ, তাঁদেরও অপেক্ষা করতে করতে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকছে।‘

‘বাঙুর হাসপাতালে রোগী ভর্তির সময় বিশৃঙ্খলা হচ্ছে। অপেক্ষা করার জায়গায়  সামাজিক দূরত্বের বালাই নেই! অন্তত ২ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক হলেও কোনও রকম পরিষেবা মিলছে না। অন্যান্য হাসপাতাল থেকে রোগীদের বাঙুর হাসপাতালে রেফার করা হচ্ছে। কিন্তু রোগীদের নিজেদেরকেই এসে রিপোর্ট করতে হচ্ছে, কোনও রকম নিরাপত্তা পাচ্ছেন না। এর ফলে রেফার করা হলেও কোনও রোগীর বাঙুরে না আসতেই পারেন, বা এলেও দেরি করে রিপোর্ট করতে পারেন।‘ ‘৩৫৪ জন করোনা আক্রান্তের চিকিৎসা চললেও মাত্র ১২টি ভেন্টিলেটর বেড রয়েছে বাঙুর হাসপাতালে। কেন্দ্রীয় দলকে জানানো হয়েছে, ভেন্টিলেশনে দেওয়ার প্রয়োজন সত্ত্বেও ভেন্টিলেটর না থাকলে রোগীকে অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।‘

‘সোশাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, ওয়ার্ডের মধ্যেই পড়ে রয়েছে মৃতদেহ। এ বিষয়ে কেন্দ্রীয় দলকে জানানো হয়, ওয়ার্ডের মধ্যে মৃতদেহ থাকাটা স্বাভাবিক, কারণ মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট দিতে সময় লাগে অন্তত ৪ ঘণ্টা। তারপর দেহ সরানো হয়। কিন্তু এতটা সময় কেন মৃতদেহ ওয়ার্ডের অন্য রোগীদের চোখের সামনে ফেলে রাখা হচ্ছে তা স্পষ্ট নয়।‘

‘বাংলায় কেন এত কম করোনা পরীক্ষা? ৪ দিনে ৯০০ জনের পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে রাজ্য। কিন্তু রিপিট টেস্ট ও ফার্স্ট টেস্টের সংখ্যা কত? জানাক রাজ্য। স্ক্রিনিংয়ের পর কতজনের রিপোর্ট পজিটিভ, রিপোর্ট দিক রাজ্য।‘

‘স্বাস্থ্যকর্মীদের পরীক্ষা নিয়ে কোনও সরকারি নির্দেশ আছে কি? বিমার জন্য কেন্দ্রের প্রকল্প ও রাজ্যের প্রকল্প বাছতে পারেন স্বাস্থ্যকর্মীরা। এই নিয়ে রাজ্য কোনও নির্দেশিকা জারি করেছে কি? রাজ্যে অন্য রোগে মৃত্যু হলে তখনও অডিট কমিটি হয়?’ রাজ্যে পরিদর্শনের পর প্রশ্ন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের।

সেরা শিরোনাম

Cockroach Janta Party: জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হল বন্ডে
জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হল বন্ডে
Cockroach Janta Party : 'তা করলেই আরশোলাগুলি অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
Cockroach Janta Party : 'তা করলেই আরশোলাগুলি অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
Nitish Kumar: ‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget