এক্সপ্লোর

India Corona Updates: চোখ রাঙাচ্ছে করোনা, দেশে ফের দৈনিক আক্রান্তর সংখ্যা ছাড়াল ৫০ হাজার

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৬৯২ জনের।  আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৭ লক্ষ ৮৭ হাজার ৫৩৪।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লক্ষ ৩১ হাজার ৬৫০ জন।    


নয়াদিল্লি: ভারতে ফের চোখ রাঙানি করোনাভাইরাসের। দেশে ফের লাফিয়ে বাড়ছে করোনা-গ্রাফ। ফের ৫০ হাজার ছাড়াল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা আড়াইশোর বেশি। তবে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। 

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ২ জনের করোনায় মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের মৃত্যু হয়েছে।  

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৬৯২ জনের।  আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৭ লক্ষ ৮৭ হাজার ৫৩৪।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লক্ষ ৩১ হাজার ৬৫০ জন।    

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৫১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭৫।  গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৪৭৬। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৭ হাজার ২৬২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬ হাজার ৪৯০ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ২৩ হাজার ৯০৭।  দেশে মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৫ দশমিক ২৮ শতাংশ।
দেশে পাঁচ কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার পরও করোনা সংক্রমণের প্রাদুর্ভাব ঠেকানো যাচ্ছে না। প্রত্যেকদিনই আক্রান্তর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৫৩ হাজার আক্রান্ত হয়েছেন। গত পাঁচ মাসে প্রথমবার এত সংখ্যায় সংক্রমণের ঘটনা সামনে এসেছে। 
একটা সময় দেশে করোনা আক্রান্তর সংখ্যা কমতে শুরু করেছিল। চলতি বছরের ১ ফেব্রুয়ারি দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৮,৬৩৫। দৈনিক আক্রান্তর নিরিখে এটাই ছিল চলতি বছরের সর্বনিম্ন। সবচেয়ে বেশি দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল গত বছরের সেপ্টেম্বরে। 
দেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশের ১০ টি জেলাতে সক্রিয় আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি। এগুলি হল-পুনে, নাগপুর, মুম্বই, ঠানে, নাসিক, ঔরঙ্গাবাদ, বেঙ্গালুরু, আর্বান নান্দেদ, জলগাঁও ও আকোলা। পঞ্জাব ও মহারাষ্ট্র এই দুটি রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে। এছাড়াও গুজরাত, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, ছত্তিশগঢ় ও চণ্ডীগড়েও আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Humayun Kabir: ফের তলব হুমায়ুন কবীরকে, রেজিনগর থানার প্রথম হাজিরায় প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ AJUP বিধায়ককে
ফের তলব হুমায়ুন কবীরকে, রেজিনগর থানার প্রথম হাজিরায় প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ AJUP বিধায়ককে
ABP Ananda Top 10, 5 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 5 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget