এক্সপ্লোর

করোনাভাইরাস: কলা, হেয়ার ড্রায়ার ঠেকাবে সংক্রমণ? সোশাল মিডিয়া জুড়ে ভুয়ো তত্ত্বের ছড়াছড়ি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

করোনার হাত থেকে রক্ষা পেতে হলে সতর্ক থাকুন, সচেতন থাকুন, গুজব থেকে দূরে থাকুন

কলকাতা:  বিশ্বজুড়ে ছড়াচ্ছে নোভেল করোনাভাইরাস। সেই সঙ্গে সোশাল সাইটে পাল্লা দিয়ে ছড়াচ্ছে করোনা নিয়ে নানা তত্ত্ব এবং গুজব। যার থেকে তৈরি হচ্ছে বিভ্রান্তি এবং অমূলক আতঙ্ক। করোনা নিয়ে সোশাল মিডিয়ায় ঘুরছে নানা তত্ত্ব। কোথাও দাবি করা হচ্ছে, রোজ একটা কলা খেলেই নাকি ঠেকানো যাবে করোনা ভাইরাস! কিন্তু, এর কি আদৌ কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? বিশেষজ্ঞ-চিকিৎসক অরিন্দম বিশ্বাস  বলেন, কলার মধ্যে বিভিন্ন খনিজ পদার্থ থাকে, যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, এর মধ্যে সেটা আছে, আধুনিক বিজ্ঞানের মাধ্যমে সেগুলোকে ওষুধের আকার দেওয়ার চেষ্টা করতে হবে, ভাইরাস হাজার বছরের স্থায়ী, মানুষ আগে এই ফল মূলে মাধ্যমে নিজেদের সুস্থ রাখত। করোনাকে ইতিমধ্যেই মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হন্যে হয়ে এই মারণ রোগের প্রতিষেধক খুঁজে বেড়াচ্ছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে আজব দাবি, হেয়ার ড্রায়ার নাকি এই করোনা ঠেকাতে অব্যর্থ!! ইউটিউবে ছড়িয়ে পড়েছে এমন একটি ভিডিও!! এ নিয়ে সাবধান করছেন বিশেষজ্ঞরা। ফুসফুস বিশেষজ্ঞ রাজা ধর বলেন, এরকম বহু জিনিস ইন্টারনেটে ঘুরছে, কারণ ইন্টারনেটে নিয়ন্ত্রণ নেই। তাতে করোনা ভাইরাস আক্রান্ত হোন বা না হোন, এতে তাঁরা বিপদে পড়তে পারেন। আরেক ফুসফুস বিশেষজ্ঞ আলোকগোপাল ঘোষাল বলেন, এ ধরনের দাবির ভিত্তি নেই। হেয়ার ড্রায়ারের খবর একেবারে বিভ্রান্তিকর, সোশাল মিডিয়ায় বিশ্বাস না করে, বিশেষজ্ঞর পরামর্শ মেনে চলা দরকার। সবমিলিয়ে বিশেষজ্ঞ-চিকিৎসকরা বারবার একটাই পরামর্শ, করোনার হাত থেকে রক্ষা পেতে হলে সতর্ক থাকুন। সচেতন থাকুন। গুজব থেকে দূরে থাকুন। এই প্রেক্ষাপটে বুধবার এনিয়ে কড়া বার্তা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। তিনি ট্যুইট করে জানিয়েছেন, সত্যতা যাচাই না করে অযথা করোনা সংক্রান্ত মেসেজ ফরওয়ার্ড করবেন না। সোশাল মিডিয়ায় আমরা এই ধরনের পোস্টের ওপর নজর রাখছি। যাঁরা মিথ্যে খবর বা গুজব ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ইস্যুতে এদিন কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীও। বলেন, আমরা দেখেছি একটা চ্যানেলের নাম করে নানা জিনিস ছড়াচ্ছে, সেসব ওদের খবরই নয়, আমরা কঠোর ব্যবস্থা নেব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget