এক্সপ্লোর

কীভাবে ভাল থাকবেন এই অতিমারীর সময়? জেনে নিন

নিজেকে একা ভাববেন না। আপনি একা নন, করোনা এক ছাতার তলায় এনে দিয়েছে গোটা বিশ্বকে। বর্তমানের কথা ভাবুন।

কলকাতা: বম্বে ভাইরাস, ম্যালেরিয়া, টাইফয়েড, প্লেগ বা ব্ল্যাক ডেথে এলাকার পর এলাকা উজাড় হয়ে যাওয়ার কথা আমরা বইতেই পড়েছি শুধু। এই চর্মচক্ষে মহামারীর সাক্ষাৎ পাওয়া যাবে এমনটা নিশ্চয় কেউ ভাবেনি। কিন্তু অবিশ্বাস্য ঘটনাটাই ঘটে গেল আমাদের সঙ্গে। মহামারীও নয়, অতিমারী। যার নাম করোনা। মারাত্মক ছোঁয়াচে এই রোগ গোটা বিশ্বকে কার্যত পঙ্গু করে ফেলেছে, রাস্তাঘাট শুনশান, স্কুলকলেজ বন্ধ, মুখ থুবড়ে পড়েছে আন্তর্জাতিক অর্থনীতি। এই অবস্থায় ঘরবন্দি থাকতে থাকতে অনেকের মনেই ভিড় করে আসছে নানা দুশ্চিন্তা, এমনকী মৃত্যুচিন্তা। কীভাবে সদর্থক থাকবেন এমন সময়ে? জেনে নিন। ১. নিজেকে একা ভাববেন না। আপনি একা নন, করোনা এক ছাতার তলায় এনে দিয়েছে গোটা বিশ্বকে। বর্তমানের কথা ভাবুন। ছোট ছোট যে সব বিষয় আপনাকে আনন্দ দিত, অথচ এতদিন কাজের চাপে করে উঠতে পারেননি, এবার সেগুলো করে ফেলুন। ছোটবেলার যে বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন কথা হয়নি, ফোন করুন তাঁদের। ২. পোষ্যকে সময় দিন। ওরা করোনার ব্যাপারে জানে না কিন্তু আপনাকে বাড়িতে পেয়ে নিশ্চয় খুশি। ৩. বাগানটাকে সাজিয়ে ফেলুন। এমন খারাপ সময়ে চোখের সামনে রঙীন ফুল ফুটে উঠতে দেখলে মনটাও ঝলমল করে উঠবে। যদি বাগান করার জায়গা না থাকে, ছোট্ট বাটি বা মগেই ছোলা বা লঙ্কা গাছ ফলিয়ে ফেলুন না। একটু মাটিই তো লাগবে শুধু। ৪. গান শুনুন। বই পড়ুন। সিনেমা দেখুন, ওয়েব সিরিজ দেখুন। মোট কথা, যা করলে মন ভাল থাকবে তাই করুন। ৫. করোনাতঙ্কে ভোগা প্রতিবেশী ও আত্মীয়-বন্ধুদের সঙ্গে কথা বলুন, সাহস জোগান। বলুন, তাঁরা একা নন, আপনি আছেন তো। দরকারে সাহায্য করুন, যেভাবে পারেন। ৬. বয়স্কদের সাহায্য করুন। যদি তাঁদের দোকানে যেতে দেখেন, প্রশ্ন করুন, সাহায্য চাই কিনা। এই সবই আপনাকে মানুষ হিসেবে আরও উন্নত করবে, মনকেও শক্ত করবে। কী ঘটছে খোঁজখবর রাখুন কিন্তু অযথা উদ্বিগ্ন হবেন না, আতঙ্কিতও না। মনে রাখবেন, এই সময়ও কেটে যাবে, শুধু অপেক্ষা করতে হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget