এক্সপ্লোর

Air India on Coronavirus : করোনা মোকাবিলায় আমেরিকা-জার্মানি সহ বিভিন্ন দেশ থেকে চিকিৎসা সামগ্রী এনেছে এয়ার ইন্ডিয়া

বিভিন্ন দেশ থেকে ১৯০ টনের বেশি ওজনের চিকিৎসা সামগ্রী আনল এয়ার ইন্ডিয়া।

নিউ দিল্লি : করোনা মোকাবিলায় প্রয়োজন পড়ছে প্রচুর চিকিৎসা সামগ্রীর। সেই চাহিদা মেটাতে বিভিন্ন দেশ থেকে ১৯০ টনের বেশি ওজনের চিকিৎসা সামগ্রী এনেছে এয়ার ইন্ডিয়া। জার্মানি, আমেরিকা, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইংল্যান্ড থেকে এই জীবনদায়ী জিনিসগুলি আনা হয়েছে। 

এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১০ দিন ধরে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অক্সিজেন কনসেনট্রেটর, বাইপ্যাপ মেশিন এবং ভেন্টিলেটরের মতো চিকিৎসা সামগ্রী নিয়ে আসছি। এখনও পর্যন্ত ১৯০ টনের বেশি ওজনের ৮০০০ মেডিক্যাল ইকুইপমেন্ট আনা হয়েছে। হংকং, জার্মানি, আমেরিকা, সিঙ্গাপুর, দুবাই ও লন্ডন থেকে এইসব সামগ্রী আনা হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে সরবরাহের জন্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাজন, তেমাসেক ফাউন্ডেশন, ফিলিপ্স, সিঙ্গাপুরের মারাত্তা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এগ্রিকালচার, আমেরিকার বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য প্রতিষ্ঠান চিকিৎসা সামগ্রী ও অন্যান্য টন টন জিনিস পরিবহণের জন্য এয়ার ইন্ডিয়ার উপর আস্থা রেখেছে। আগামী দিনে যে কোনও দেশের সরকার বা বেসরকারি এজেন্সি এধরনের সামগ্রী জোগান দিলে তা নিয়ে আসার পরিকল্পনা আছে আমাদের। 

গত বছরও এয়ার ইন্ডিয়া PPE কিট, চিকিৎসা সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের অনলাইন এবং অফলাইন পরিবহণ করেছিল।

এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে আরও বলা হয়েছে, মহামারী ছড়িয়ে পড়ার পর যে কোনও ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ৩৫ লক্ষর বেশি মানুষকে বাড়ি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পাল করেছে সংস্থা। ৫৫টি দেশের ৭৫-এর বেশি গন্তব্য থেকে তাঁদের আনা হয়েছে। এমনকী সেসব জায়গাতেও যাওয়া হয়েছে, যেখানে কখনও কোনও ভারতীয় বিমান যায়নি। আমাদের কার্গো ইউনিট পুরো উজ্জীবিত হয়ে আছে এই ধরনের দায়িত্ব পালনের জন্য।

এদিকে মঙ্গলবার সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ এমাসের শেষদিকে সংস্থার সব কর্মীকে দেওয়া হবে। পাশাপাশি করোনা মোকাবিলায় সরকারকে সব রকম সাহায্যের কথা জানানো হয়েছে সংস্থার তরফে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget