এক্সপ্লোর

Belur Math on Closed: করোনার জের, ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অছি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে সূত্রের খবর।

কলকাতা: করোনা আবহে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আবারও বন্ধ হতে চলেছে বেলুড় মঠ। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অছি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে সূত্রের খবর।

গত বছর ২৫ মার্চ করোনা আবহে লকডাউন ঘোষণার পর দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় মঠের দরজা। এরপর দেশজুড়ে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর ১৫ জুন থেকে ফের বেলুড় মঠের দরজা খোলে সাধারণ দর্শনার্থীদের জন্য। এরপর মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী করোনা আক্রান্ত হওয়ায় ফের একবার সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। পরে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সব রকম স্বাস্থ্যবিধি মেনে ফের খোলা হয় মঠের দরজা। তবে দর্শনার্থীদের জন্য চালু হয় বেশ কিছু বিধিনিষেধ। সব মন্দিরে প্রবেশাধিকার থাকলেও মন্দিরে বসা কিংবা মঠ চত্বরে সময় কাটানো, আরতি দর্শন, ভোগ খাওয়া বন্ধ রাখা হয়েছিল।

গত মাসেই দু’দিন ভক্তদের জন্য বন্ধ ছিল বেলুড় মঠ। আগামী ১৫ মার্চ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি ও ২১ মার্চ শ্রী শ্রী ঠাকুরের জন্মমহোৎসবে ভক্তদের জন্য মঠ বন্ধ রাখা হবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি ২১ মার্চ শ্রী শ্রী ঠাকুর জন্মমহোৎসবের দিনও ভক্ত-দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয় বেলুড়মঠ। 

এদিকে বাংলায় হু হু  করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজারেরও বেশি মানুষ । বলা যায় ১১ হাজার ছুই ছুই রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১০৭৮৪ জন । এ রাজ্যে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল  ৬৮৮৯৫৬। 

রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুসারে, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১০৭১০। শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ৫৮ জনের । করোনা আক্রান্তের নিরিখে, এ রাজ্যে সব থেকে এগিয়ে কলকাতা জেলা। এখনও পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬০০০১০।   কলকাতায় গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা আড়াই হাজারেরও বেশি । কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তর ২৪ পরগণায় করোনা আক্রান্তের সংখ্যা । এই জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৮২৮৪। গত ২৪ ঘন্টায় এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ২১৪৯ জন। গত কয়েকদিনে উত্তর ২৪ পরগণা এবং কলকাতা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরানোর মত । কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। 

সেরা শিরোনাম

News Live: উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
Tamil Nadu : সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের সোনার আংটি, বড় পদক্ষেপের পথে বিজয়-সরকার
সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের সোনার আংটি, বড় পদক্ষেপের পথে বিজয়-সরকার
Sougata Roy:
"BJP বলছে চলে আসুন, আমাকে ব্ল্য়াঙ্ক চেকও দিয়েছে", চাঞ্চল্য়কর দাবি সৌগতর, পাল্টা তাপস
Jhargram News: ঝাড়গ্রামের লালগড়ে কালাপাহাড়ি এলাকায় খেলার মাঠে বাজ পড়ে মৃত ১, আহত ২৪
ঝাড়গ্রামের লালগড়ে কালাপাহাড়ি এলাকায় খেলার মাঠে বাজ পড়ে মৃত ১, আহত ২৪

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget