এক্সপ্লোর

Covid cases on Mount Everest: এভারেস্টের বেসক্যাম্পে কোভিড সংক্রমণ, অস্বীকার করছে নেপাল

কোভিডের সংক্রমণ এবার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে। পর্বত অভিযানের আয়োজকরা জানিয়েছেন, অভিযাত্রী দলের অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত। যদিও এই কথা স্বীকার করেনি নেপাল পর্যটন মন্ত্রক। তারা জানিয়েছে, এখনও এ বিষয়ে তাদের কাছে কোনও লিখিত রিপোর্ট জমা পড়েনি।

কাঠমাণ্ডু : কোভিডের সংক্রমণ এবার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে। পর্বত অভিযানের আয়োজকরা জানিয়েছেন, অভিযাত্রী দলের অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত। যদিও এই কথা স্বীকার করেনি নেপাল পর্যটন মন্ত্রক। তারা জানিয়েছে, এখনও এ বিষয়ে তাদের কাছে কোনও লিখিত রিপোর্ট জমা পড়েনি।

পর্যটন মন্ত্রক থেকে বলা হচ্ছে, কোভিডের কোনও সরকারি নথি জমা পড়েনি তাদের কাছে। যদিও অভিযাত্রী দলের অভিজ্ঞতা ভিন্ন। যা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এভারেস্টে কোভিড হানা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন প্রফেশনাল আইরিশ রাগবি প্লেয়ায় ড্যামিয়েন ব্রাউনি। গত ২২ মে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। যেখানে ব্রাউনি জানিয়েছেন, সম্প্রতি এভারেস্ট অভিযানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে তাঁর সঙ্গে কোভিডে আক্রান্ত হন আরও তিন জন অভিযাত্রী। এই খবর প্রকাশ্যে এনেছে জিনহুয়া সংবাদ সংস্থা।

পরবর্তীকালে এভারেস্টে কোভিড সংক্রমণের বিষয়ে নিশ্চিত করে 'ট্যাগ নেপাল' নামের একটি অভিযাত্রী দল। যারা নেপালে সেভেন সামিটস অভিযাত্রী প্রতিষ্ঠানের লোকাল পার্টনার। এই দলেই নাম লিখিয়েছিলেন ড্যামিয়েন ব্রাউনি। ট্যাগ নেপাল জানিয়েছে, কোভিডে চারজন অভিযাত্রী সংক্রমিত হয়েছিলেন। ট্যাগ নেপালের ডিরেক্টর সাগর পউডেল জিনহুয়া সংবাদ সংস্থাকে জানান, পিসিআর পরীক্ষায় ব্রাউনি ছাড়াও তিনজনের দেহে করোনা ভাইরাস ধরা পড়ে।

সাগর আরও জানান, Rapid Test-এ আগেই ১১জনের রিপোর্ট পজিটিভ এসেছিল। যাদের মধ্যে চারজনের রিপোর্ট পিসিআর টেস্টেও পজিটিভ আসে। পরে তাদের কাঠমাণ্ডুতে নিয়ে আসা হয়। সব মিলিয়ে সেভেন সামিটস অভিযাত্রী দলের হয়ে ৩৯ জন এভারেস্ট অভিযানে এসেছিলেন।

ট্যাগ নেপাল, সেভেন সামিটস ছাড়াও এভারেস্টে কোভিড সংক্রমণ নিয়ে মুখ খুলেছে অস্ট্রিয়ার ফার্টেনব্যাক অ্যাডভেঞ্চার কোম্পানি। কোম্পানির ডিরেক্টর লুকাস ফার্টেনব্যাক জানিয়েছেন, এভারেস্টের বেসক্যাম্পে করোনার সংক্রমণের কথা আগেই খবর পেয়েছেন তিনি। তাই এভারেস্টে অভিযান বন্ধ রেখেছেন তিনি। তাঁর আরও অভিযোগ, নেপালের পর্যটন মন্ত্রকের কাছে এই বিষয়ে প্রমাণও পেশ করেছেন তিনি। ১০ জনের করোনার রিপোর্ট পাঠানো হয়েছে কর্তৃপক্ষের কাছে। তাঁর আরও দাবি ,কমপক্ষে এবার এভারেস্টের বেসক্যাম্পে ১০০জন কোভিডে সংক্রমিত হয়েছেন। অন্তত তেমনটাই বলছে, ডাক্তার, বিমা কোম্পানি ও অভিযাত্রী কোম্পানিগুলির রিপোর্ট।

এ নিয়ে অবশ্য মুখ খুলেছেন নেপালের পর্যটন মন্ত্রকের ডিরেক্টর মীরা আচার্য। জিনহুয়া সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, এভারেস্টের বেস ক্যাম্পে সংক্রমণের খবর তাঁরাও পেয়েছেন। কিন্তু এই নিয়ে কেউ লিখিত নথি জমা দেননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget