এক্সপ্লোর

Mamata on Corona Vaccine : ফ্রিতে ভ্যাকসিন প্রয়োজন দেশে, দাম হোক একই : মমতা

ভ্যাকসিনের একটাই দাম নির্ধারণ করা হোক। টুইটারে এই দাবি তুললেন মমতা।


কলকাতা : করোনা ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের উপর আরও চাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিনের একটাই দাম নির্ধারণ করা হোক। টুইটারে এই দাবি তুললেন মমতা।

তিনি লেখেন, বিজেপি সবসময় এক দেশ, এক দল, এক নেতা বলে চিৎকার করে। কিন্তু, মানুষের জীবন বাঁচাতে ওরা ভ্যাকসিনের একটাই দাম নির্ধারণ করতে পারে না।

আরও লেখেন, জাতি, ধর্ম, বয়স, জায়গা- নির্বিশেষে সকল ভারতীয় বিনামূল্যে ভ্যাকসিন চান। ভারত সরকারের উচিত কোভিড ভ্যাকসিনের জন্য একটাই দাম ঠিক করা- তা সে কেন্দ্রই দিক বা রাজ্যগুলি। 

গত সোমবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল, পূর্ব নির্ধারিত দামে দেশের খোলা বাজারে ভ্যাকসিন বিক্রি করতে পারবে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলি। এরপর বুধবার সিরাম ইন্সটিটিউটের তরফে জানিয়ে দেওয়া হয়, তারা রাজ্যের কাছে ৪০০ টাকায় এবং দেশের বেসরকারি হাসপাতালগুলিতে ৬০০ টাকায় কোভিশিল্ড বিক্রি করবে।

গতকাল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভ্যাকসিনের ভিন্ন দাম নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন। কেন্দ্রকে এব্যাপারে মধ্যস্থতা করার আবেদন জানান তিনি। বলেন, "যে ভ্যাকসিন কেন্দ্রকে ১৫০ টাকায় বিক্রি করা হয়েছিল, তা রাজ্যগুলিকে ৪০০ টাকায় এবং বেসরকারি হাসপাতালগুলিকে ৬০০ টাকায় বিক্রি করা হবে। এরকম বৈষম্য থাকা উচিত নয়। জরুরি অবস্থায় আপনি মানুষকে সাহায্য করবেন না ব্যবসা করবেন?"

এদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ভ্যাকসিনেশনের জন্য পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই ১০০ কোটি টাকা সরিয়ে রেখেছে। ভোটের ফল ঘোষণার পর ৫ মে থেকে টিকাকরণ শুরু হবে। 

বিজেপির তরফে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, উৎপাদন খরচ, বাজারের চাহিদা এসবের উপর ভিত্তি করে বেসরকারি সংস্থাগুলি দাম নির্ধারণ করেছে। উৎপাদনকারীদের অধিকার আছে, খোলা বাজারে দাম ঠিক করার। একটি ওষুধের দাম ঠিক করতে কেন্দ্র কীভাবে মধ্যস্থতা করতে পারে তা ওঁর(মমতার) বলা উচিত। উনি নিজেই কেন কোম্পানির সঙ্গে সমঝোতা করছেন না ? 

এর আগে ফেব্রুয়ারি মাসে ভ্যাকসিন কেনার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী । যাতে বিনামূল্যে টিকাকরণ শুরু করা যায়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget