এক্সপ্লোর

Mamata on Corona Vaccination: তৃতীয়বার নবান্নে তৃণমূল, বিনামূল্যে ভ্যাকসিন দেব রাজ্যে, ঘোষণা মমতার

কেন্দ্রের উচিত বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া। আমি বিনামূল্যে ভ্যাকসিন দেব রাজ্যে। বললেন, মমতা বন্দ্য়োপাধ্যায়

কলকাতা: ২০১১, ২০১৬, ২০২১। বাংলা শাসনে হ্যাটট্রিক করতে চলেছে তৃণমূল। তৃতীয়বার জয়ের হাসি হাসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই জয়ের কাছে এসে রাজ্যবাসীর জন্য ভ্যাকসিন নিয়ে পরিকল্পনার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর বিপুল আসন পেয়ে দল ভোটে জিততেই, তিনি বুঝিয়ে দিলেন, এবার, তাঁর মূল লক্ষ্য একটাই, করোনা মোকাবিলা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশবাসীকে ফ্রিতে ভ্যাকসিন দিতে হবে। কেন্দ্রের কাছে ফ্রিতে ভ্যাকসিন চাইব। কেন্দ্রের উচিত বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া। আমি বিনামূল্যে ভ্যাকসিন দেব রাজ্যে। শুধু তাই নয়, ভ্যাকসিন নিয়ে আন্দোলনে যাবেন তিনি তাও জানিয়েছেন তৃণমূল নেত্রী।

এরাজ্য তো বটেই দেশজুড়ে ভয়ঙ্কর হয়ে আকার ধারণ করেছে করোনা। দেশে দৈনিক মৃত্যু রবিবারও সাড়ে তিন হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা দেশে প্রাণ কেড়েছে ৩ হাজার ৬৮৯ জনের। লাগাতার সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ প্রতিদিন করোনায় প্রাণ হারাচ্ছেন। দেশের দৈনিক সংক্রমণ শনিবার পার করেছিল ৪ লক্ষের গণ্ডি। রবিবার তা সামান্য কমেছে। রবিবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮ জন। অন্যদিকে গতকালই রাজ্য় মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১০০।

কোভিড পরিস্থিতিতে কোনও বিজয় মিছিল হবে না বলেও জানান তৃণমূল নেত্রী। তিনি বলেন, এখন বিজয় মিছিল নয়, বরং কোভিডে অনেকে আক্রান্ত, তাঁদের জন্য কিছু করুন। এদিকে রাজ্যে এখনও শুরু হয়নি তৃতীয়দফার টিকাকরণ। ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়াও সম্ভব হয়নি তাই। যার মূল কারণ হিসেবে রাজ্য আগেই জানিয়েছে অপর্যাপ্ত টিকা। ফলে টিকা এলে তবেই ভ্যাকসিনেশন শুরু হবে বলে জানানো হয়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি লকডাউন নিয়ে এখন কিছু ভাবছি না। যদিও আংশিক লকডাউনের পথে হেঁটেছে রাজ্য সরকার। বিয়েবাড়ি সহ সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ লোকসংখ্যা ৫০। মুদিখানা, ওষুধের দোকানের পাশাপাশি দুধের দোকান, টেলি কমিউনিকেশনের দোকান, বিদ্যুৎ সামগ্রীর দোকান, পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত দোকানের মতো অত্যাবশ্যকীয় প্রয়োজনে লাগে এমন জিনিস বিক্রি করা হয় যে সব দোকানে সেগুলো লকডাউনের আওতায় আসবে না। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা ছাড়াও মিষ্টির দোকান, মাংসের দোকানও খোলা রাখা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget