এক্সপ্লোর

Covid19 Update: হাসপাতালে করোনা আক্রান্ত বাবা, বাড়িতে ‘আত্মহত্যা’ ছেলের

জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের বিল হয়েছে ৩ লক্ষ টাকার বেশি। এই টাকা কীভাবে যোগাড় করা যাবে, তা নিয়ে চিন্তিত ছিলেন আকাশ। কিছু টাকা জোগাড়ও হয়। কিন্তু বাকি টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না।

পশ্চিম বর্ধমান: দেশজুড়ে ভয়ঙ্কর করোনা পরিস্থিতি। প্রতিদিন হাজার হাজার মানুষ সংক্রমণের শিকার হচ্ছেন। মারাও যাচ্ছেন অনেক। চিকিৎসার সুযোগও অনেক ক্ষেত্রে মিলছে না বলে অভিযোগ। সেইসঙ্গে অক্সিজেন, ওষুধপত্রের সংকটের খবর তো কয়েকদিন ধরেই ছেয়ে রয়েছে। এরইমধ্যে মর্মান্তিক ঘটনা পশ্চিম বর্ধমানের দূর্গাপুরে। এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেল তাঁর ছেলেকে। চিকিৎসাধীন ব্যক্তির নাম কানাই কর বলে জানা গেছে। তাঁর ছেলে আকাশ কর আত্মঘাতী হয়েছেন বলে তাঁর মা ও প্রতিবেশীদের অনুমান। হাসপাতালে চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরেই মানসিক অবসাদে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে অনুমান।

জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের বিল হয়েছে ৩ লক্ষ টাকার বেশি। এই টাকা কীভাবে যোগাড় করা যাবে, তা নিয়ে চিন্তিত ছিলেন আকাশ। কিছু টাকা জোগাড়ও হয়। কিন্তু বাকি টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না।

এরইমধ্যে এদিন সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরোন ওই যুবক। বাড়িতে তাঁকে দেখতে না পেয়ে খোঁজ করতে শুরু করেন তাঁর মা। কিছুক্ষণ পরে স্থানীয়রা একটি কুয়োয় ওই যুবককে ভাসতে দেখেন। তাঁরাই কুয়ো থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ওই যুবককে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

জানা গেছে, পরিবারের লোকজন টাকার জোগাড়ের জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ অন্যান্যদের সঙ্গে যোগাযোগও করেছিলেন। আশ্বাসও মিলেছিল। তারপরও টাকা জোগাড়ের চিন্তায় মানসিক অবসাদগ্রস্ত হয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে পরিবার ও প্রতিবেশীদের অনুমান।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া। করোনা পরিস্থিতির মধ্যে এই ঘটনা স্বাভাবিকভাবে সবাইকে বিহ্বল করে তুলেছে।

উল্লেখ্য, এ রাজ্যেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী ৩০ মে পর্যন্ত কার্যত লকডাউন জারি হয়েছে রাজ্যে। এই পর্বে করোনার শৃঙ্খল ভাঙতে বিধিনিষেধে আরও কড়াকড়ি করা হয়েছে।

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget