এক্সপ্লোর

Covid19 Update: করোনা আক্রান্ত সাগর দত্ত মেডিক্যাল কলেজের ৫ সহকারী সুপার

পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের

উত্তর ২৪ পরগনা: কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮ জন সহকারী সুপারের মধ্যে ৫ জনই করোনা আক্রান্ত। সকলের একসঙ্গে রিপোর্ট পজিটিভ আসায় পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত চিকিত্সকরা সকলেই ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন।

গতকালই সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভয়াবহ অবস্থার ছবি দেখা যায়। করোনাকালে নেই বেড, জরুরি বিভাগেই ছটফট করতে করতে মৃত্যু করোনা রোগীর। জরুরি বিভাগের সামনেই মেঝেয় পড়ে ছটফট করছিলেন ওই রোগী। হাসপাতাল সুপার বলেন, একই চ্যানেল দিয়ে একজনের পর একজন রোগী অক্সিজেন নিচ্ছেন। ১০ বেডের অক্সিজেন পার্লারের একটিও খালি নেই।

রোগীকে ঠিকমতো দেওয়া হচ্ছে না খাবার। মিলছে না সামান্য জলও। এমনকি মৃত্যুর খবরও পৌঁছচ্ছে না বাড়িতে। কোভিড আক্রান্তদের প্রতি এরকমই বহু অভিযোগ উঠল সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রচুর রোগীর চাপ। সাফাই হাসপাতাল কর্তৃপক্ষের।

হাসপাতালের বেডে শুয়ে আবদার করেছিলেন করোনা আক্রান্ত মা। কিন্তু তাঁর শেষ ইচ্ছাটাও রাখতে পারলেন না মেয়ে। কারণ, চা পৌঁছনোর আগেই করোনা কাড়ল প্রাণ। আর এই পরিণতির জন্য, সাগর দত্ত কোভিড হাসপাতালের অব্যবস্থার দিকেই আঙুল তুলল মৃতের পরিবার।

আড়িয়াদহের বাসিন্দা ৫৬ বছরের প্রতিমা দাসকে শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোগীর মেয়ের অভিযোগ, ন্যূনতম পরিষেবাটুকুও পাননি তাঁর মা। এমনকি তাঁর শারীরিক অবস্থা যে অবণতি হয়েছিল, সেকথাও জানানো হয়নি। মৃতের মেয়ে গৌরী বন্দ্যোপাধ্যায় বলেন, আমি জানতে গেছিলাম মা কেমন আছে, বলল আপনি স্টিস্টারের ড্রেস পরে আছেন, তাই বলছি, হয়ত আপনার মা মারা গেছে, কিন্তু ডাক্তার বলেননি তাই বলতে পারছি না। একবারও জানালো না যে আইসিইউ-র প্রয়োজন আছে, হাসপাতালে নেই, কিন্তু আমরা তো ব্যবস্থা করতে পারতাম।

হাসপাতালে নিয়ে আসার পর রোগীকে অক্সিজেন দেওয়া হয় নিমতার বাসিন্দা ৬২ বছরের পুষ্প পাত্রকে। কিন্তু বেড না থাকায় ভর্তি করা যায়নি মহিলাকে। সাগরদত্ত কোভিড হাসপাতালের বিরুদ্ধে একই রকম অব্যবস্থার অভিযোগ তুলেছেন রাধারানি সাহার পরিজনরাও। এসব অভিযোগ ওঠার পর, সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার জানিয়েছেন,  ভয়ঙ্কর রোগীর চাপ। তার মাঝেও আমরা চেষ্টা করছি পরিষেবা দেওয়ার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget