এক্সপ্লোর

India on Coronavirus : ''কোভিডে বিশ্বের পাশে দাঁড়িয়েছে ভারত, এবার আমাদের পালা''

ভয়াবহ মহামারীর সময় বিশ্বকে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স দিয়েছে ভারত। ১০ লক্ষের বেশি কোভিড ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া হয়েছে। এবার আমাদের উচিত বন্ধুদেশের পাশে দাঁড়ানো। এমনই মন্তব্য করলেন জার্মানির রাষ্ট্রদূত।

দিল্লি : কোভিডে মেডিসিন, ভ্যাকসিন নিয়ে বিশ্বের পাশে দাঁড়িয়েছে ভারত। এবার আমাদের উচিত, কঠিন সময়ে ভারতের পাশে দাঁড়ানো। সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত জার্মানির দূত।

ঘরের লোক সমালোচনা করে চলেছেন। 'বাইরের লোক' এসে দিচ্ছেন বাহবা। সম্প্রতি দেশের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা বেড়েছে কেন্দ্রীয় সরকারের। দেশে প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। যার ফলে দেখা দিয়েছে অক্সিজেনের অভাব। খোদ রাজধানী দিল্লিতেই একের পর এক হাসপাতালে অক্সিজেনের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে রোগী ভর্তি। যা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে কেন্দ্র।

যদিও এই সময় ভারতের পাশে দাঁড়িয়েছে বেশকিছু দেশ। যার মধ্যে অন্যতম নাম জার্মানি। খোদ ভারতে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ওয়াল্টার জে লিন্ডনার বলেছেন, ''এই ভয়াবহ মহামারীর সময় বিশ্বকে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স দিয়েছে ভারত। ১০ লক্ষের বেশি কোভিড ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া হয়েছে। এবার আমাদের উচিত বন্ধুদেশের পাশে দাঁড়ানো।''

যদিও দেশের ভ্যাকসিন বিদেশে পাঠানোর বিষয়ে আপত্তি তুলেছে বিরোধীরা। এ প্রসঙ্গে মোদি সরকারকে বিঁধতে ছাড়েননি অনেক বিরোধী নেতাই। সেই বিষয়ে মুখ খুলেছেন লিন্ডনার। তিনি বলেন, ''ওষুধ ও ভ্যাকসিন প্রস্তুতির ক্ষেত্রে ভারত অনেক ক্ষমতাশালী দেশ। এখানে উন্নত মানের প্রোডাকশনের পাশাপাশি অনেক গবেষক রয়েছেন। আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভাল।''

দেশের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফের ফলে বহু রোগী হাসপাতালে বেড পাচ্ছেন না। যা নিয়ে আক্ষেপ করেন এই জার্মান দূত। তিনি বলেন, ''আমি অর্ধেক জার্মান ও অর্ধেক ভারতীয়। সোশ্যাল মিডিয়ায় দেখেছি, হাসপাতালে বেডের জন্য হন্যে হয়ে ঘুরছেন রোগীরা। এই ঘটনা আমাকে খুবই দুঃখ দিয়েছে। আমরা একজোট হয়ে লড়াই করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব। আবার একটা সুন্দর ভারত দেখতে পাব আমরা।''

লিন্ডনার জানিয়েছেন, ভারতের এই পরিস্থিতিতে জার্মানি ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন পাশে দাঁড়াচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই ভারতে বড় অক্সিজেন প্রোডাকশন প্ল্যান্ট পাঠাবে জার্মানি। দেশের মেকিক্যাল অক্সিজেন পরিস্থিতি শোধরাতে এই প্ল্যান্ট পাঠাচ্ছে জার্মানি। দেশের করোনা গ্রাফ বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভারতে ৩ লক্ষ ৬০ হাজার ব্যক্তি সংক্রমিত হয়েছেন। যার জেরে স্বস্তিতে নেই কেন্দ্রীয় সরকার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget