এক্সপ্লোর

MP Weekend Lockdown : সপ্তাহান্তে লকডাউন মধ্যপ্রদেশেও

গত তিন সপ্তাহ ধরে ভোপাল, ইন্দোর, জবলপুর এবং গোয়ালিয়রে রবিবার লকডাউন করা হত। গত রবিবার তা আরও কয়েকটি শহরে কার্যকর করা হয়।

ভোপাল : শুক্রবার থেকে সোমবার। সন্ধে ৬টা থেকে সকাল ৬টা। লকডাউন হবে মধ্যপ্রদেশে। করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত রুখতে সিদ্ধান্ত সে রাজ্যের সরকারের। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ একথা জানান। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন চৌহান। পরে বেরিয়ে সাংবাদিকদের জানান, কোভিড আক্রান্তদের জন্য বেডের সংখ্যা বাড়িয়ে এক লাখ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য। একইসঙ্গে জানান, মধ্যপ্রদেশের সব শহরে সপ্তাহান্তে লকডাউন কার্যকর করা হবে।  

মুখ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতি খতিয়ে দেখবে বিভিন্ন সঙ্কট মোকাবিলা গ্রুপ। এবং তারা করোনা মোকাবিলায় করণীয় নিয়ে সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রী আরও জানান,বেড সংখ্যা বাড়ানোর পাশাপাশি বাহান্নটি জেলার প্রতিটিতে করোনা কেয়ার সেন্টার বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে রাজ্য। কোভিড বেড বাড়ানো হবে বেসরকারি হাসপাতালেও। 

বুধবার নতুন করে ৪ হাজার তেতাল্লিশ জন আক্রান্ত হয়েছেন মধ্যপ্রদেশে। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লক্ষ আঠেরো হাজার  চোদ্দো জন। নতুন করে মারা গিয়েছেন ১৩ জন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ছিয়াশি জন। এদিকে, স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দশটি রাজ্যে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। তাদের মধ্যে রয়েছে মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্নাটক, উত্তর প্রদেশ, দিল্লি, তামিলনাড়ু, গুজরাত, পঞ্জাব, উত্তর প্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাত, কেরালা এবং পঞ্জাব। নতুন করে যে এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো উননব্বই নতুন সংক্রমণ হয়েছে দেশে তার মধ্যে ৮৪.২১ শতাংশই এই দশ রাজ্য থেকে। 

মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মার্চ ও এপ্রিলের প্রথম সাত দিনে দেশের সংক্রমণের হার ৬.২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগে যে হার ছিল ২.১৯ শতাংশ এখন সে হার ৮.৪০ শতাংশ। আজ দেশের দৈনিক সংক্রমণ রেকর্ড বৃদ্ধি পেয়েছে। ১ লক্ষ ছাব্বিশ হাজার সাতশো উননব্বই জন নতুন করে আক্রান্ত হয়েছেন।  সব থেকে বেশি দৈনিক সংক্রমণের হার মহারাষ্ট্রের। সে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৯,৯০৭। 

 

 

 

সেরা শিরোনাম

Viral Video: নদীর উপরে এ কী দৃশ্য! আকাশ ছুঁল ঘূর্ণায়মান জলস্তম্ভ, ভাইরাল ভয়ঙ্কর ভিডিও
নদীর উপরে এ কী দৃশ্য! আকাশ ছুঁল ঘূর্ণায়মান জলস্তম্ভ, ভাইরাল ভয়ঙ্কর ভিডিও
Bollywood News: পোশাক নিয়ে কটাক্ষ কঙ্গনার, কড়া জবাব দিলেন কৃতি, লিখলেন, ‘জামাকাপড় নিয়ে মেয়েদের উপদেশ আর কতদিন?’
পোশাক নিয়ে কটাক্ষ কঙ্গনার, কড়া জবাব দিলেন কৃতি, লিখলেন, ‘জামাকাপড় নিয়ে মেয়েদের উপদেশ আর কতদিন?’
Delhi News : ছেলের খোঁজে নিজের হাতেই নর্দমার আবর্জনা সরাচ্ছিলেন শোকার্ত বাবা, ৪ দিন পর মৃতদেহ মিলল কিশোরের; ভাইরাল ভিডিও
ছেলের খোঁজে নিজের হাতেই নর্দমার আবর্জনা সরাচ্ছিলেন শোকার্ত বাবা, ৪ দিন পর মৃতদেহ মিলল কিশোরের; ভাইরাল ভিডিও
West Bengal News Live : বারুইপুরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার বিজেপি কর্মী
বারুইপুরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার বিজেপি কর্মী

ভিডিও

Supreme Court: কলকাতা ও হাওড়ায় পুরভোটের আগে SIR ট্রাইবুনালে ঝুলে থাকা আবেদনের নিষ্পত্তির আর্জি
BJP News:
JU Chaos News: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে, চাওয়া হয়েছে হামলার ফুটেজ', জানাল পুলিশ
Government Hospital | সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া স্বাস্থ্য দফতর
Bihar Student Protest: বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবিতে উত্তাল পাটনা | Patna | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget