এক্সপ্লোর

PM Modi Discussion with Biden: ভ্যাকসিনের কাঁচামাল থেকে ওষুধের মসৃণ সরবরাহ, জো বাইডেনের সঙ্গে ফোনে কথা নরেন্দ্র মোদির

দুই দেশের করোনা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: লাগামছাড়া করোনা সংক্রমণ। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন জো বাইডেনের সঙ্গে কথা শেষে মোদি ট্যুইট করেন।

ট্যুইটারে তিনি লেখেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হয়েছে। দুই দেশের করোনা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। আমেরিকার সহযোগিতার জন্য আমি জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছি। 

একইসঙ্গে তিনি লিখেছেন, ভ্যাকসিনের কাঁচামাল সহ ওষুধের গুরুত্ব এবং তার মসৃণ সরবরাহ নিয়ে কথা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে ভারত আমেরিকার পার্টনারশিপ বিশ্বব্যাপী কোভিড ১৯ মোকাবিলায় সহায়ক হবে। 

ক্রমশ লম্বা হচ্ছে করোনার গ্রাফ। দৈনিক সংক্রমণের নিরিখে সারা বিশ্বে প্রথম আমেরিকা। দ্বিতীয় স্থান ভারতের। শোনা গিয়েছিল, মার্কিন সরকার করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়াবে। ভ্যাকসিনের কাঁচামাল সহ ওষুধে- সাহায্য করতে পারে মার্কিন প্রশাসন। এই জল্পনায় আজ, সোমবার শীলমোহর দিলেন খোদ প্রধানমন্ত্রী। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছিল, ভ্যাকসিন তৈরির সরঞ্জাম, ওষুধ, পরীক্ষার কিট, ভেন্টিলেটর সহ পিপিই কিট দেওয়া হবে। শুধু তাই নয়, ট্যুইট করে জো বাইডেন জানিয়েছিলেন ভারতের পাশে থাকবে আমেরিকা। এদিন হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়, আমেরিকা এবং ভারত একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়বে। আমেরিকা ভ্যাকসিন তৈরির সরঞ্জাম, অক্সিজেন সহ জরুরি পরিষেবা প্রদান করবে ভারতকে।

এদিকে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ ৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ গত ২৪ ঘণ্টায় সাড়ে তিন লক্ষ পার করেছে সংক্রামিতের সংখ্যা ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত একদিনে ভারতে করোনা আক্রান্ত ৩,৫২,৯৯১ জন ৷ মৃত্যু হয়েছে ২৮১২ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,১৯,২৭২ জন ৷ দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৮,১৩,৬৫৮ জন ৷ পাশাপাশি এখনও পর্যন্ত ১৪,১৯,১১,২২৩ জনকে কোভিডের ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ দেশে মোট মৃত্যুর সংখ্যাও ১ লক্ষ ৯৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ২৫.১৭ শতাংশ। অর্থাৎ যে সংখ্যক মানুষের পরীক্ষা হয়েছে, তাঁদের মধ্যে প্রতি ৪ জনে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget