এক্সপ্লোর

Karnataka on Coronavirus : টেস্টের পর পজিটিভ দেখে পালিয়ে গেলে, বিপদ !

কোভিড রিপোর্ট পজিটিভ দেখলেই বাড়ি ছাড়ছিলেন বহু রোগী। এমনকী মোবাইল সুইচ অফের ঘটনা ঘটছিল আখচার। এবার রাজ্যবাসীর এই প্রবণতার কথা মাথায় রেছে, কড়া নির্দেশিকা জারি হল কর্ণাটকে।

বেঙ্গালুরু : রাজ্যের 'পলাতক' কোভিড রোগীদের শায়েস্তা করতে নয়া নির্দেশ জারি হল কর্ণাটকে। এবার থেকে কোভিড রিপোর্ট পজিটিভ দেখে পালালে, ডিএম আইনে মামলা করবে সরকার। খোদ টুইটারে এই কথা জানিয়েছেন রাজ্যের ডিজিপি প্রবীণ সুদ।

রাজ্যে করোনা শুরু হতেই পাল্লা দিয়ে বাড়ছিল পলাতকের সংখ্যা। কোভিড রিপোর্ট পজিটিভ দেখলেই বাড়ি ছাড়ছিলেন বহু রোগী। এমনকী মোবাইল সুইচ অফের ঘটনা ঘটছিল আকছাড়। যার জেরে বেড়ে যাচ্ছিল সংক্রমণের আশঙ্কা। এবার রাজ্যবাসীর এই প্রবণতার কথা মাথায় রেখে, কড়া নির্দেশিকা জারি হল কর্ণাটকে।

টুইটারে কর্ণাটকের ডিজিপি লিখেছেন, ''কোভিডকালে সবাইকে লকডাউনের নিয়ম মেনে বাড়িতে থাকতে হবে। কোভিড রিপোর্ট পজিটিভ দেখে একজন ম্যাক্সিমাম ফোন সুইচ অফ করে পালিয়ে যেতে পারেন। তাঁকে পুলিশ ঠিক খুঁজে বের করে আনবে। পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য ডিএম অ্যাক্ট অনুয়ায়ী মামলা করা হবে। কোভিড পজিটিভ হলেও অনেকের উপসর্গ নাই থাকতে পারে। কিন্তু তাঁরা সমাজকে সংক্রমিত করতে পারেন। তাই দায়িত্ববান হোন ও ঘরে থাকুন।''

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, কর্ণাটকে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩,৪৯,৫১৫ জন। গত বছর করোনা শুরু হওয়ার পর থেকে এখনও রাজ্যে সংক্রমণে মৃতের সংখ্যা ১৫,৩০৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০,৬১২ জন। একদিনে কোভিডে মৃত্যু হয়েছে ২৭০ জনের।

বৃহস্পতিবারই কর্ণাটকের রাজস্ব মন্ত্রী আর অশোকা বলেন,'' রাজ্যের ২০০০-৩০০০ জন কোভিড আক্রান্ত তাঁদের ফোন সুইচ অফ করে রেখেছেন। বাড়ি ছেড়ে চলে গিয়েছেন তাঁরা। এঁদের থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে। পরবর্তীকালে এঁদেরই আইসিইউ বেডের জন্য ছোটাছুটি করতে হবে। পুলিশ এই বিশাল সংখ্যক কোভিড আক্রান্তদের খুঁজছে।''

একই কথা শোনা যায়, কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকরের মুখে। তিনি বলেন, ''কোভিড মহামারী শুরুর থেকেই এই ধরনের সঙ্কটের মুখোমুখি হয়েছে বেঙ্গালুরু। প্রায় ২০ শতাংশ কোভিড রোগীই সরকারের ফোন ধরে না। যার ফলে সংক্রমণের আশঙ্কা আরও বেড়ে যায়। পরে অনেক সময় পুলিশ এদের শনাক্ত করে। যদিও আক্রান্তদের মধ্যে কিছু রোগী ততক্ষণে ভিন রাজ্যে পাড়ি দেন। নিজের সঙ্গে সেই রাজ্যে করোনার সংক্রমণকেও নিয়ে যান তাঁরা।''

 

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget