এক্সপ্লোর

Coronil Approved: কোভিড চিকিৎসায় পতঞ্জলির করোনিলকে ছাড়পত্র!

আয়ুশ মন্ত্রকের প্রযুক্তিগত পর্যালোচনা কমিটি পতঞ্জলি গবেষণা ফাউন্ডেশন ট্রাস্টের এই ওষুধটিকে 'ইমিউনিটি বুস্টার' থেকে 'করোনার সহায়ক ওষুধ' হিসেবে উল্লেখ করেছে।

কলকাতা: আয়ুষ মন্ত্রকের দ্বারা গঠিত একটি পর্যালোচনা কমিটির পরামর্শ অনুসারে রামদেবের সংস্থা পতঞ্জলির তৈরি 'করোনিল'কে করোনা চিকিৎসায় সহায়ক ওষুধ হিসেবে ব্যবহারের ছাড়পত্র দিল উত্তরাখণ্ডের রাজ্য লাইসেন্সিং কর্তৃপক্ষ। শুক্রবার লোকসভায় এমনটাই জানান হয়েছে। কোভিড নিরাময় করবে, সে দাবি সরিয়ে রেখেই এই অনুমোদন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীন পাওয়ার একটি লিখিত বিবৃতিতে জানিয়েছেন, আয়ুশ মন্ত্রকের প্রযুক্তিগত পর্যালোচনা কমিটি পতঞ্জলি গবেষণা ফাউন্ডেশন ট্রাস্টের এই ওষুধটিকে 'ইমিউনিটি বুস্টার' থেকে 'করোনার সহায়ক ওষুধ' হিসেবে উল্লেখ করেছে। সেই মতোই লাইসেন্স আপডেট করা হয়েছে। কমিটির তরফে প্রস্তাব করা হয় যে এই ট্যাবলেট কোভিড রোগে সহায়ক পদক্ষেপ হিসাবে ব্যবহৃত হতে পারে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এও জানান, আইটিআরসি রিপোর্ট পর্যালোচনা করেছিল এবং প্রস্তাব দেওয়া হয়েছিল যে এটি কোভিডে সহায়ক ব্যবস্থা হিসাবে ব্যবহার করা যেতে পারে। তবে রোগ নিরাময়ক হিসেবে অনুমোদন দেওয়া হয়নি। এর মধ্যে পার্থক্য রয়েছে। বেশ কিছু আইনের অধীনে এই ছাড়পত্র দেওয়া হয়। ড্রাগস এবং কসমেটিকস আইন- এর অধীনে আয়ুর্বেদিক, সিদ্ধ, ইউনানী ও হোমিওপ্যাথির ওষুধের লাইসেন্স প্রদান ও অনুমোদনের কাজটি করা হয়েছে। 

প্রসঙ্গত, এই ওষুধের সায়েন্টিক রিপোর্ট প্রকাশিত হলেও এখনও করোনিলকে অনুমদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাঁরা এই ওষুধ রিভিউও করেনি। যদিও এর আগেই হু এর  স্কিম অনুযায়ী সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ও আয়ুশ বিভাগ থেকে CoPP সার্টিফিকেট পেয়েছে করোনিল। 

রামদেবের সংস্থার দাবি ছিল পতঞ্জলির তৈরি ‘করোনিল’ ট্যাবলেট নাকি ৭ দিনেই করোনা সংক্রমণ সারিয়ে দেবে।রামদেবের দাবি ছিল, রোনাকে এবং এর জটিলতাগুলিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম এই ওষুধ। ৯৫ জন রোগীর উপর ক্লিনিকাল, নিয়ন্ত্রিত গবেষণা করার পর তিন দিনের মধ্যে ৬৯ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছে, এবং পজিটিভ (কেস) থেকে নেগেটিভ হয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছিল। যদিও এই দাবিকে মান্যতা দেয়নি আয়ুশ মন্ত্রকও। 

 

সেরা শিরোনাম

Ayush Singh AI Success Story : দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
News Live Updates: বহুতল বিল্ডিং কোনগুলি? তারাতলা বিপর্যয়ের পর মাপকাঠি বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বহুতল বিল্ডিং কোনগুলি? তারাতলা বিপর্যয়ের পর মাপকাঠি বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
SPA Arrest : স্পা এর আড়ালে রমরমিয়ে 'দেহব্যবসা, মানবপাচার', পুলিশের বড়সড় অভিযান, গ্রেফতার ২৮ মহিলা
স্পা এর আড়ালে রমরমিয়ে 'দেহব্যবসা, মানবপাচার', পুলিশের বড়সড় অভিযান, গ্রেফতার ২৮ মহিলা
Hyderabad Road Renamed After Trump: ট্রাম্পের নামে রাস্তা হল ভারতে, সম্মান পেয়ে অভিভূত আমেরিকার প্রেসিডেন্ট
ট্রাম্পের নামে রাস্তা হল ভারতে, সম্মান পেয়ে অভিভূত আমেরিকার প্রেসিডেন্ট

ভিডিও

Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮
Weather News: রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ, ভিজবে কোন কোন জেলা?
Chok Bhanga 6ta: তারাতলায় গোডাউন বিপর্যয়ের আজ তৃতীয় দিন,পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: কেপ ভার্দের স্বপ্নের সফর অব্য়াহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
FIFA World Cup 2026: কেপ ভার্দের স্বপ্নের সফর অব্য়াহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
Uniform Civil Code: লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী
লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী
Beijing Plane Crash: বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও
বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও
Parental Leave : ৩ মাসের সন্তানকে কোলে নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠকে সুইডেনের জলবায়ু মন্ত্রী, নেপথ্যে কোন বার্তা ?
৩ মাসের সন্তানকে কোলে নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠকে সুইডেনের জলবায়ু মন্ত্রী, নেপথ্যে কোন বার্তা ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Taratala Accident: 'ফোন ধরে বলেছিল.. বড় দুর্ঘটনা, তারপরে আর...', তারাতলায় কাজ করতে এসেছিলেন এই প্রথম, ফেরা হল না শ্যামনগরের শ্রমিকের!
'ফোন ধরে বলেছিল.. বড় দুর্ঘটনা, তারপরে আর...', তারাতলায় কাজ করতে এসেছিলেন এই প্রথম, ফেরা হল না শ্যামনগরের শ্রমিকের!
Embed widget