এক্সপ্লোর

UP in Covid19: ১২৫ বছর বয়সেও স্বাবলম্বী, একাই ভ্যাকসিনেশন সেন্টারে হাজির বারাণসীর শিবানন্দ

বুধবার নিকটবর্তী টিকাকরণ কেন্দ্রে যান ওই ব্যক্তি। নিয়ম মেনে জমা দেন আধার কার্ড। আর তা হাতে নিয়েই চক্ষু চড়কগাছ স্বাস্থ্যকর্মীর। আধার কার্ডে জন্ম তারিখ লেখা ৮ অগাস্ট ১৮৯৬। অর্থাৎ বয়স ১২৫!

নয়াদিল্লি: কার্যকরী হবে কি টিকা? মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে কতটা সক্ষম টিকা? দেশজুড়ে টিকাকরণ শুরু হতেই একাধিক প্রশ্ন উঠেছিল। টিকা নিয়ে ছড়িয়েছিল একাধিক গুজবও। তবে এবার সব গুজব এবং শঙ্কায় জল ঢাললেন ১২৫ বছর বয়সী ‘যুবক।’  করোনাকালে আশার আলো দেখাচ্ছেন বারাণসীর বাসিন্দা স্বামী শিবানন্দ।

বুধবার নিকটবর্তী টিকাকরণ কেন্দ্রে যান ওই ব্যক্তি। নিয়ম মেনে জমা দেন আধার কার্ড। আর তা হাতে নিয়েই চক্ষু চড়কগাছ স্বাস্থ্যকর্মীর। আধার কার্ডে জন্ম তারিখ লেখা ৮ অগাস্ট ১৮৯৬। অর্থাৎ বয়স ১২৫! যা দেখে টিকাকরণ করা যাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয় স্বাস্থ্য কর্মীদের মধ্যেও। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় শিবানন্দ। স্পষ্ট জানিয়ে দেন তিনি টিকা নেবেন। শেষমেশ ওই ভ্যাকসিনেশন কেন্দ্রেই টিকার প্রথম ডোজ নেন তিনি।

শিবানন্দ বারাণসীর ভেলুপুর এলাকার কবীর নগর কলোনির বাসিন্দা। জানা গিয়েছে একাই তিনি ভ্যাকসিন নিতে গিয়েছিলেন। প্রায় আধ ঘণ্টা ভ্যাকসিনেশন সেন্টারের বাইরে দাঁড়িয়েছিলেন। এরপর নিয়ম মেনে টিকা নেন তিনি। শুধু একা গিয়ে টিকা নেওয়াই নয়, শিবানন্দ একাই সব কাজ করে থাকেন। ১২৫ বছর বয়সেও কর্মঠ থাকার পিছনে লুকিয়ে রয়েছে কোন রহস্য? স্বামী শিবানন্দ জানান, সাধারণ খাওয়া দাওয়াই-র জন্য এখনও কর্মঠ তিনি। সব কাজই করতে পারেন তিনি। তিনি বলেন, প্রতিদিন ভোরে ৩টে নাগাদ ঘুম থেকে উঠি। গঙ্গায় স্নান করি। এরপর যোগব্যায়াম করি। তেল এবং মশলা ছাড়া খাওয়া দাওয়া করি প্রতিদিন। অত্যন্ত গরিব পরিবারে বড় হয়েছি। কোনওদিনই স্বাস্থ্যকর খাবার খেতে পারিনি। প্রতিদিন যা খাবার খাওয়া উচিত তার অর্ধেক খাই আমি। পরিবার সূত্রে খবর, খাওয়া দাওয়া নিয়ে খুব সচেতন স্বামী শিবানন্দ। এখনও সব কাজ একা করেন। পরিবারের কোনও সদস্যের থেকে সাহায্য নেন না তিনি। ঠিক একইভাবে দ্বিতীয় ডোজ নিতে পারবেন না বলে আশাবাদী শিবানন্দ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake : ভূমিকম্পে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ ! বাড়ি-চাপা পড়ে আহত বহু, মৃত্যুমিছিল ! ঘরছাড়া ২০ হাজার
ভূমিকম্পে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ ! বাড়ি-চাপা পড়ে আহত বহু, মৃত্যুমিছিল ! ঘরছাড়া ২০ হাজার
Indranil Sen : ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, অভিযোগকারীর বক্তব্য, 'মানবতার গলা টিপে মারা হল'
Indranil Sen : ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, অভিযোগকারীর বক্তব্য, 'মানবতার গলা টিপে মারা হল'
Ghantakhanek Sange Suman : 'বাজারে ভাল হিমসাগর চাইতে গিয়ে বলে ফেলেছি ভাল তৃণমূল পাওয়া যাবে?', কটাক্ষ শুভময় মৈত্রর
'বাজারে ভাল হিমসাগর চাইতে গিয়ে বলে ফেলেছি ভাল তৃণমূল পাওয়া যাবে?', কটাক্ষ শুভময় মৈত্রর
E85 Petrol: প্রতি লিটার পেট্রোলের দাম হতে পারে ৮২ টাকা, আপনার গাড়ি কি চলবে E85 পেট্রোলে?
প্রতি লিটার পেট্রোলের দাম হতে পারে ৮২ টাকা, আপনার গাড়ি কি চলবে E85 পেট্রোলে?

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget