এক্সপ্লোর

দেশে সীমিত সংখ্যক রাজ্যের কিছু জেলায় কোভিড-১৯ এর গোষ্ঠী সংক্রমণ ঘটেছে, মানলেন হর্ষবর্ধন

কেন্দ্রের সরকার এতদিন দেশে করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ হওয়ার কথা অস্বীকার করে এসেছে। দেশ গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে এখনও পৌঁছয়নি বলে দাবি করেছে তারা।

নয়াদিল্লি: দেশের সীমিত সংখ্যক রাজ্যের কয়েকটি জেলায় কোভিড-১৯ এর কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠী সংক্রমণ ইতিমধ্যে ঘটে গিয়েছে বলে অবশেষে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন। এই প্রথম সরকারি ভাবে এটা মেনে নিল কেন্দ্র। আজ সাপ্তাহিক মিডিয়ার সঙ্গে সংযোগ অনুষ্ঠান সানডে সংবাদ-এ হর্ষবর্ধন একথা বলেও একইসঙ্গে মন্তব্য করেন, এটা কিন্তু দেশব্যাপী হচ্ছে না। কেন্দ্রের সরকার এতদিন দেশে করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ হওয়ার কথা অস্বীকার করে এসেছে। দেশ গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে এখনও পৌঁছয়নি বলে দাবি করেছে তারা। যদিও কেরলে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জুলাই মাসেই নিজের রাজ্যে গোষ্ঠী সংক্রমণ হওয়ার কথা জানান। দুটি উপকূল নিকটবর্তী জেলা পুনথুরা ও পুল্লিভিলায় গোষ্ঠী সংক্রমণ হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। জুলাই-আগস্টে গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত দেয় অসম সরকারও। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যে গোষ্ঠী সংক্রমণ হওয়ার উল্লেখ করে দুর্গাপূজার প্রাক্কালে সাধারণ মানুষকে সতর্ক করেন। পশ্চিমবঙ্গের কিছু এলাকায় গোষ্ঠী সংক্রমণের খবর সম্পর্কে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি স্বীকার করে ঘন জনবসতিপূর্ণ রাজ্যে এমনটা হওয়া প্রত্যাশিতই বলে অভিমত জানান। বলেন, বিভিন্ন রাজ্যের নানা এলাকা থেকে গোষ্ঠী সংক্রমণের খবর এসেছে। এটা সারা দেশে হচ্ছে না। প্রসঙ্গত, কোভিড-১৯ সংক্রমণ চারটি স্তরে ঘটেছে। প্রথমে করোনাভাইরাস বিদেশ থেকে এদেশে এসেছে গত জানুয়ারি মাসে। ৩০জানুয়ারি কেরল থেকে দেশের প্রথম কোভিড-১৯ সংক্রমণের খবর মেলে। দ্বিতীয় স্তরে হয় লোকাল বা স্থানীয় স্তরে সংক্রমণ। এই পর্যায়ে যাদের বিদেশ যাত্রার রেকর্ড বা ইতিহাস নেই, তারা সংক্রমিত হয়েছে। তৃতীয় স্তরে হয় কমিউনিটি বা গোষ্ঠী সংক্রমণ, যখন সংক্রমণের উত্স সহজে চিহ্নিত করা যায় না। চতুর্থ পর্বে ছড়ায় মহামারী অর্থাত ব্যাপক সংখ্যায় লোকের মধ্যে সংক্রমণ ঘটে যায়।

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget