এক্সপ্লোর

Coronavirus : আতঙ্কের খবর ! চিন থেকে তাজ মহলে আগত এক ব্যক্তি করোনা পজিটিভ

সম্প্রতি চিন থেকে ফিরে আসা এক ব্যক্তির শরীরে রবিবার  COVID-19-এর অস্তিত্ব পাওয়া গিয়েছে।

নয়াদিল্লি : প্রতিবেশী দেশ চিনে ( China ) করোনা নিয়ে কড়াকড়ি। তারই মধ্যে ভয়ের খবর দেশে। ভারতে করোনাগ্রাফ ( Coronavirus )  তেমন ঊর্ধ্বমুখী না হলেও, সব রকম দিক থেকে সুরক্ষা নিতে খামতি রাখেনি সরকার। কোভিড বিধি লাগু রয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্য আগ্রার তাজ মহলে। কিন্তু সেখানে বহু পর্যটকের সমাগম। চলছে কোভিড পরীক্ষা। তাতেই ধরা পড়ল ভয়ের খবর।

আগ্রার চিফ মেডিক্যাল অফিসার (সিএমও) ডা. অরুণ কুমার শ্রীবাস্তব বলেছেন, আগ্রার তাজমহলে সম্প্রতি চিন থেকে ফিরে আসা এক ব্যক্তির শরীরে রবিবার  COVID-19-এর অস্তিত্ব পাওয়া গিয়েছে। তবে তা কোন স্ট্রেন জানা যায়নি এখনও। নমুনাটি জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনাটি লখনউতে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে । আগরা বিমানবন্দর, রেল স্টেশন ও বাস স্টেশনগুলিতে কোভিড পরীক্ষা জোরদার । সমস্ত পর্যটকপ্রিয় স্থানগুলিতে বিশেষ নজর বিদেশিদের দিকে। 

কিছুদিন আগে থেকেই তাজে জারি করা হয়েছে সতর্কতা। বেশ কিছুদিন আগে থেকেই তাজমহলে যেতে হলে করাতে হচ্ছে করোনা পরীক্ষা ।  জেলা প্রশাসনের তরফে জানানো হয়, ইতিমধ্যেই সংক্রমণ রুখতে শুরু হয়েছে করোনা পরীক্ষা। ফলে পর্যটকদের জন্যও বাধ্যতামূলক হয়েছে করোনা পরীক্ষা।

আরও পড়ুন :

কেন্দ্রকে জানাতে হবে, কোভিড মোকাবিলায় তৈরি তো? তড়িঘড়ি হাসপাতালদের সঙ্গে বৈঠকে রাজ্য

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট BF.7-এর সংক্রমণে কাঁপছে চিন। ভারতে এখনও পর্যন্ত চার জনের শরীরে নতুন এই ভ্যারিয়েন্ট মিলেছে। তবে বিশেষজ্ঞদের দাবি, চিনে BF.7-এর সংক্রমণ যতটা ভয়াবহ হয়েছে, ভারতে তা ততটা ভয়ঙ্কর হবে না। ভারতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সময় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। তারপর ধীরে ধীরে ভ্যাকসিনেশন শুরু হয় দেশে। পরবর্তীকালে দেওয়া হয় বুস্টার ডোজও। 

কেন্দ্রীয় সংস্থা CSIR-এর অধীনে থাকা গবেষণা সংস্থা Centre for Cellular and Molecular Biology-র এক শীর্ষ আধিকারিকের দাবি, পরপর এই ঘটনাগুলির জেরে ভারতবাসীর শরীরে রোগপ্রতিরোধক ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। যার থেকে আশা করা যায়, ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট BF.7-এর সংক্রমণ ততটা মারাত্মক হবে না।                                                                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget