এক্সপ্লোর

ডেঙ্গি রোগীর করোনা, সরকারি হাসপাতালের সামনে প্রতিবন্ধীকে ফেলে পালাল নার্সিং হোমের অ্যাম্বুলেন্স

বেলেঘাটা আইডি-তে রোগী হয়রানির এই ছবি এবিপি আনন্দে সম্প্রচারিত হওয়ার পরই ভর্তি প্রক্রিয়া তরান্বিত করেছে কর্তৃপক্ষ।

কলকাতা: নির্মম।  অমানবিক। দায়িত্বজ্ঞানহীন। অভিধান থেকে বাছাই করা শব্দবন্ধেও এই ঘটনার নিন্দা করা সম্ভব নয়। রোগীর সঙ্গে দুর্ব্যবহারের নিকৃষ্টতম আরও এক দৃষ্টান্ত দেখল কলকাতা। চলতি সপ্তাহের সোমবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শ্যামবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর চুয়াল্লিশের এক রোগী। পরে রাজারহাটের বাসিন্দা ওই রোগীর করোনা পরীক্ষাও করা হয়। আজ রিপোর্ট আসলে দেখা যায়, তিনি নোভেল করোনাতেও আক্রান্ত।

এরপরই কর্তৃপক্ষ রোগীকে নার্সিং হোম চত্বরের বাইরে বের করে দেয়। যদিও পরে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রোগীকে বেলেঘাটা আইডি হাসপাতালে রেখে আসা হয়।

ডেঙ্গি রোগীর করোনা, সরকারি হাসপাতালের সামনে প্রতিবন্ধীকে ফেলে পালাল নার্সিং হোমের অ্যাম্বুলেন্স

(বেলেঘাটা আইডি-তে রাজারহাটের করোনা আক্রান্ত রোগী)

সমস্যার এখানেই শেষ নয়। বেলেঘাটা আইডি-র তরফে জানানো হয় স্বাস্থ্য দফতরের নির্দেশিকা ছাড়া কোনওভাবেই রোগীকে ভর্তি নেওয়া হবে না। এদিকে নার্সিং হোমের অ্যাম্বুলেন্সও রোগীকে কোনও মতে নামিয় কার্যত পালিয়ে যায়। যার ফলে অন্যত্র যাওয়ার উপায়ও থাকে না আক্রান্তের কাছে। এই অবস্থায় দুপুর ২টো থেকে ৬টা পর্যন্ত বেলেঘাটা আইডি হাসপাতালের চাতালেই বসে থাকেন রোগী।

আক্রান্তের ভাই জানান, “প্রতিবন্ধী দাদাকে ভর্তি না নিলে কোথায় যাব? এভাবে গ্রামে ফিরে গেলে সেখানেও লোকে ঢুকতে দেবে না”। জোড়া রোগে আক্রান্ত রোগী বলেন, “জ্বর ছিল। পরীক্ষা করে জানা যায় ডেঙ্গি হয়েছে। এখন করোনাও হল।”

বেলেঘাটা আইডি-তে রোগী হয়রানির এই ছবি এবিপি আনন্দে সম্প্রচারিত হওয়ার পরই ভর্তি প্রক্রিয়া তরান্বিত করেছে কর্তৃপক্ষ। এখন আক্রান্তকে ভর্তি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রোগীর ভাই। ‘হাসাপাতাল ভর্তি নেওয়ায় অবশেষে স্বস্তি পেল দাদা’, মন্তব্য আক্রান্তের ভাইয়ের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Uttar Pradesh News: মর্মান্তিক! মদ্যপানের জন্য জল এনে দিতে নারাজ, ৯ বছরের বালককে পেতে হল ভয়াবহ শাস্তি
মর্মান্তিক! মদ্যপানের জন্য জল এনে দিতে নারাজ, ৯ বছরের বালককে পেতে হল ভয়াবহ শাস্তি
West Bengal Election 2026 : গণনা নিয়ে চড়ছে পারদ, আজ স্ট্রংরুমের বাইরে বিক্ষোভে BJP
West Bengal Election 2026 : গণনা নিয়ে চড়ছে পারদ, আজ স্ট্রংরুমের বাইরে বিক্ষোভে BJP
Falta Repoll: ফলতায় 'পুনর্নির্বাচন'-র আগে বড় অভিযোগ দিলীপের, কী বলছেন খড়গপুরের বিজেপি প্রার্থী ?
ফলতায় 'পুনর্নির্বাচন'-র আগে বড় অভিযোগ দিলীপের, কী বলছেন খড়গপুরের বিজেপি প্রার্থী ?
ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে, ঝলসে মৃত ৯ জন
ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে, ঝলসে মৃত ৯ জন

ভিডিও

BJP News: কাউন্টিং নিয়ে রণকৌশল সাজাচ্ছে বিজেপি। জেলায় জেলায় দলীয় প্রার্থী ও এজেন্টদের সঙ্গে বৈঠক
Tmc vs Bjp: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্যামেরাহীন ঘরে পোস্টাল ব্য়ালট বক্স ঢোকানোর অভিযোগ তৃণমূলের।
WB Assembly Election 2026: নির্বিঘ্নে ভোটগণনা করতে অতিরিক্ত অবজার্ভার নিয়োগ নির্বাচন কমিশনের
WB Assembly Election 2026: পুনর্নির্বাচনের সঙ্গে নিরাপত্তার দাবিতে পথে নামলেন মহিলারা | ABP Ananda
WB Assembly Vote: ভোটযুদ্ধে নেমেছে শান্তনু ঠাকুরের স্ত্রী ,ভোটের ফল বেরোনোর আগে কীভাবে কাটছে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Embed widget