এক্সপ্লোর

১০ জন ইতিমধ্যে দিয়েওছেন, করোনা থেকে সেরে উঠে প্লাজমা ডোনেট করতে চান নিজামু্দ্দিনের ধর্মীয় সভায় থাকা তবলিঘি জামাত সদস্যরা

গত সপ্তাহে দিল্লি সরকার সঙ্কটজনক রোগীদের সীমিত মাত্রায় প্লাজমা থেরাপি চিকিত্সায় কেন্দ্রের সম্মতি পায়। আপাতত শুধুমাত্র দিল্লির লোকনায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে এই প্লাজমা থেরাপি চিকিত্সা চলছে। বৃহস্পতিবার পর্যন্ত চারজনের ওপর এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।

নয়াদিল্লি: গোটা দুনিয়া যখন নোভেল করোনাভাইরাস মোকাবিলার দাওয়াই হাতড়ে বেড়াচ্ছে, তা নিয়ে গবেষণাও চলছে পুরোদমে, তখন সুস্থ হয়ে ওঠা করোনাভাইরাস আক্রান্তের শরীর থেকে প্লাজমা থেরাপির কার্যকারিতা নিয়ে আশার আলো দেখছেন অনেক। এখনও পর্যন্ত সীমিতসংখ্যক করোনা রোগীর ওপর এই থেরাপি প্রয়োগ করা হয়েছে। আপাতত তার ফল আশাব্যঞ্জক। আরও একটা ইতিবাচক ব্যাপার, নিজেদের প্লাজমা ডোনেট করতে ইচ্ছুক সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা বাড়ছে। একজনের প্লাজমা থেকে অন্তত দুজনের চিকিত্সা হয়। প্লাজমা দিতে আগ্রহীদের মধ্যে আছেন দিল্লির শতাধিক তবলিঘি জামাত সদস্য, যারা কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন। গত মাসে দিল্লির নিজামুদ্দিনের তবলিঘি জামাতের ধর্মীয় সভায় অংশগ্রহণকারী যে ১৪২ জন করোনা সংক্রমণ টেস্টে পজিটিভ হয়েছেন, তাঁদের মধ্যে ১২৯ জন সুস্থ হয়ে ওঠার পর নিজেদের প্লাজমা স্বেচ্ছায় দান করতে এগিয়ে এসেছেন। ১০ জন ইতিমধ্যে দিয়েওছেন। এঁরা নিজামুদ্দিনের সভায় ছিলেন। এঁরা সুলতানপুরি ও নারেলার কোয়ারেন্টিন কেন্দ্রে সুস্থ হয়েছেন বলে সূত্রের খবর। দিল্লির ধর্মীয় সভায় থাকা তামিলনাড়ুর তবলিঘি জামাত সদস্যরাও সুস্থ হওয়ার পর প্লাজমা দিতে চেয়েছেন। এর আগে তবলিঘি জামাত প্রধান মৌলানা সাদ সংগঠনের লোকজনকে রক্তদানের আবেদনও করেন। তাতে সাড়া মিলছে। ভারতে কোভিড-১৯ সংক্রমণের ‘একমাত্র সবচেয়ে বড় আঁতুরঘর’ হিসাবে চিহ্নিত হওয়ায় নানা মহলের নিশানা হয় তবলিঘি জামাত। গত সপ্তাহে দিল্লি সরকার সঙ্কটজনক রোগীদের সীমিত মাত্রায় প্লাজমা থেরাপি চিকিত্সায় কেন্দ্রের সম্মতি পায়। আপাতত শুধুমাত্র দিল্লির লোকনায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে এই প্লাজমা থেরাপি চিকিত্সা চলছে। বৃহস্পতিবার পর্যন্ত চারজনের ওপর এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। দিল্লি সরকার এরপর রাজধানীর সব হাসপাতালে এ ধরনের সব রোগীর ওপরই এই পদ্ধতিতে চিকিত্সায় অনুমতি চাইবে কেন্দ্রীয় সরকারের কাছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US India Relations: ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget