এক্সপ্লোর

Tarakeshwar temple reopened: রাজ্যে কার্যত লকডাউনের মধ্যেই কাল থেকে ভক্তদের জন্য ফের খুলছে তারকেশ্বরের মন্দির

কর্তৃপক্ষ সূত্রে খবর, সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে করোনা বিধি মেনেই তাঁদের মন্দিরে প্রবেশ করতে হবে।

হুগলি: রাজ্যে কার্যত লকডাউনের মধ্যেই আগামীকাল থেকে ভক্তদের জন্য ফের খুলছে তারকেশ্বরের মন্দির।  কর্তৃপক্ষ সূত্রে খবর, সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে করোনা বিধি মেনেই তাঁদের মন্দিরে প্রবেশ করতে হবে। ভক্তদের জন্য মন্দির খুললেও তাঁদের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না বলে দাবি মন্দির কর্তৃপক্ষের।  

রাজ্যে করোনা পরিস্থিতি এখনও ভয়াবহ।  দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনকই। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্যে কার্যত লকডাউন শুরু হয়েছে চলছে গত ১৬ মে থেকে। প্রথম ৩০ মে পর্যন্ত মেয়াদ থাকলেও পরে তা বাড়িয়ে করা হয়েছে আগামী ১৫ জুন পর্যন্ত। 
এই যখন পরিস্থিতি  তখন ভক্তদের জন্য খুলে যাচ্ছে হুগলির তারকেশ্বর মন্দিরের দরজা। কর্তৃপক্ষের সিদ্ধান্ত, বৃহস্পতিবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দির। সকাল ৭টে থেকে ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা খোলা থাকবে মন্দির।করোনা বিধি ভক্তরা প্রবেশ করতে পারবেন মন্দিরে। তবে যেতে পারবেন না গর্ভগৃহে। 
উল্লেখ্য, গত ৮ মে কর্তৃপক্ষ জানিয়েছিল যে, পরের দিন অর্থাৎ ৯ মে থেকে তারকেশ্বর মন্দির ভক্তদের জন্য বন্ধ থাকবে। করোনাভাইরাস সংক্রমণের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, তারকেশ্বরের পর কালীঘাট, দক্ষিণেশ্বর ও তারাপীঠের মন্দিরের দরজাও ভক্তদের সঙ্গে বন্ধ করে দেওয়া হয়।

তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা বিধি মেনে চলতে হবে। পরতে হবে মাস্ক। বজায় রাখতে হবে শারীরিক দূরত্ববিধি। গর্ভগৃহ যাওয়ার অনুমতি থাকবে না। চোঙায় করে জল ঢালতে হবে। উল্লেখ্য, করোনাভাইরাসে প্রকোপ রুখতে গত বছর সারা দেশে লকডাউন জারি হয়েছিল। সেই সময়ই বিভিন্ন মন্দির দর্শনার্থীদের কাছে বন্ধ ছিল। পরে মন্দিরগুলি খোলার অনুমতি পেয়েছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে দেশে। ফের লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আক্রান্তর সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় এবার বিভিন্ন রাজ্য বিধিনিষেধ জারি করেছে। পশ্চিমবঙ্গেও জারি হয় এই বিধিনিষেধ। 

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget