এক্সপ্লোর

জনগণের এক নম্বর শত্রু, প্রাথমিক স্বাস্থ্যবিধিগুলি না মানলে করোনাভাইরাস খারাপ থেকে আরও খারাপ দিকে যাবে, হুঁশিয়ারি হু-র ডিরেক্টর জেনারেলের

কোভিড-১৯ এর ফলে ব্য়াহত স্বাভাবিক জীবনযাত্রা খুব শীগগিরই আগের মতো অবস্থায় ফিরছে না, তবে স্বাভাবিক জীবনযাত্রা ফেরানোর চাবিকাঠি আমাদেরই হাতে বলেও উল্লেখ করেছেন তিনি।

নয়াদিল্লি: দুনিয়াজুড়ে নোভেল করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে ফের হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইয়েসুসের। বেশ কিছু দেশ করোনাভাইরাসকে গুরুত্ব দিচ্ছে না, সামাজিক দূরত্ব বজায় রাখার প্রাথমিক রীতিনীতিগুলি মানছে না বলে অভিমত জানিয়েছেন তিনি। গোটা দুনিয়ায় ৫ লাখেরও বেশি করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, সেরে উঠেছেন সাত লক্ষের ওপর। এই অবস্থায় আজ ঘেব্রেইয়েসুস এক বিবৃতিতে বলেছেন, আমি সাফ সাফ কথাটা বলছি। অনেক বেশি সংখ্যক দেশই ভুল পথে হাঁটছে। ভাইরাসটা জনগণের এক নম্বর শত্রুই রয়েছে। তার লক্ষ্য লোকের মধ্যে সংক্রমণ ছড়ানো। কিন্তু অনেক দেশের সরকার, জনসাধারণের আচরণে বিপদের প্রতিফলন দেখা যাচ্ছে না। নেতারা নানা সুরে কথা বলছেন, যাতে মার খাচ্ছে আস্থা, ভরসা, যা যে কোনও প্রতিক্রিয়া, পদক্ষেপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। সেইসঙ্গে তিনি বলেছেন, জনসাধারণ শারীরিক দূরত্ববিধি, হাত ধোয়া, মাস্ক পরা, প্রকাশ্যে কাশি দেওয়ার নিয়মবিধি, অসুস্থ হলে ঘরেই থাকার মতো মৌলিক স্বাস্থ্যবিধি না মানলে, প্রাথমিক বিষয়গুলি অনুসরণ না করলে এই অতিমারী একটা দিকেই এগিয়ে চলবে। তা খারাপ থেকে আরও খারাপ, আরও খারাপ দিকে মোড় নেবে। কিন্তু এই পথে তার যাত্রা হওয়া উচিত নয়। কোভিড-১৯ এর ফলে ব্য়াহত স্বাভাবিক জীবনযাত্রা খুব শীগগিরই আগের মতো অবস্থায় ফিরছে না, তবে স্বাভাবিক জীবনযাত্রা ফেরানোর চাবিকাঠি আমাদেরই হাতে বলেও উল্লেখ করেছেন তিনি। বলেছেন, আমি সোজা কথাটা বলছি আপনাদের। অদূর ভবিষ্যতে পুরানো স্বাভাবিকতা ফিরবে না। কিন্তু আমরা যাতে রোগটাকে বশে এনে আমাদের জীবন এগিয়ে নিয়ে যেতে পারি, সেই অবস্থায় পৌঁছনোর একটা রূপরেখা অবশ্যই আছে। সেই নতুন স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে তিনটি অবিচ্ছেদ্য পর্যায়ের কথা বলেন তিনি। ঘেব্রেইয়েসুস ব্যাখ্যা করেন, প্রথমে, জোর দিতে হবে মৃত্যু হার কমানো, সংক্রমণ ঠেকানোয়। দ্বিতীয়ত, এক ক্ষমতাসম্পন্ন, সক্রিয় গোষ্ঠী তৈরি করতে হবে, যেখানে সবাই বাকিদের স্বার্থে ব্যক্তিগত আচরণবিধি মেনে চলবে। তৃতীয়ত, প্রয়োজন শক্ত সরকারি নেতৃত্ব ও সামগ্রিক কৌশলের সমন্বয় যা স্পষ্ট করে, ধারাবাহিক ভাবে জানিয়ে দেওয়া হবে। এটা করা যায়, করতেই হবে। এটা আমি আগেও বলেছি, বলতেই থাকব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget