এক্সপ্লোর

Corona Patient Raped in Hospital: হাসপাতালে করোনা আক্রান্তকে ধর্ষণ ওয়ার্ড বয়ের, রাতেই ICU-তে মৃত্যু রোগীর

অভিযুক্ত ওয়ার্ড বয় বছর ৪০-এর সন্তোষ আহিরওয়ারকে গ্রেফতার করা হয়। তাঁকে ভোপাল সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। 

ভোপাল: হাসপাতালে করোনা রোগীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হল এক ওয়ার্ড বয়কে। ঘটনার দিন রাতেই মৃত্যু হয়েছে রোগীর। ১ মাস আগে ঘটনাটি ঘটেছিল ভোপাল মেমোরিয়াল হাসপাতাল এবং রিসার্চ সেন্টারে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে এবং তারপরেই খবর প্রকাশ্যে আনা হয়েছে।

জানা গিয়েছে, গত ৬ এপ্রিল ভোপালের এই হাসপাতালে ভর্তি হন ওই রোগী। তিনি নিজেই এক চিকিৎসকের কাছে বিবৃতি দিয়ে গোটা ঘটনাটি জানিয়েছিলেন। সূত্রের খবর, এই দিন ঘটনার পর হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয় এবং ওইদিন রাতের দিকেই তাঁর মৃত্যু হয়।

ঘটনায় নিশাতপুরা পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। এরপর তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত ওয়ার্ড বয় বছর ৪০-এর সন্তোষ আহিরওয়ারকে গ্রেফতার করা হয়। তাঁকে ভোপাল সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। 

পুলিস আধিকারিক ইরশাদ ওয়ালি জানিয়েছেন, ওই রোগী পুলিসকে বয়ান রেকর্ড করান। তবে তাঁর পরিচয় গোপন রাখার পাশাপাশি ঘটনা প্রকাশ না করারও অনুরোধ জানিয়েছিলেন। সেই কারণেই তদন্তকারী দল ছাড়া আর কারওকেই এই ঘটনা জানানো হয়নি। 

হাসপাতাল সূত্রে খবর, এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। এক ২৪ বছর বয়সী কর্মীকে হেনস্থা করেছিল অভিযুক্ত। পাশাপাশি ডিউটির সময়ে মদ্যপান করায় বেশ কিছুদিনের জন্য তাঁকে সাসপেন্ডও করে দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ২ ডিসেম্বর ভোপাল গ্যাস দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছিলেন ওই মহিলা। এই দুর্ঘটনায় জীবিতদের অধিকার ও ক্ষতিপূরণের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হাসপাতালের কোভিড ওয়ার্ডের করুণ পরিস্থিতির বিরোধিতা করে একটি চিঠি জমা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, 'হাসপাতাল কর্তৃপক্ষ এই জঘন্য ও অপরাধমূলক কাজকে চাপা দেওয়ার চেষ্টা করেছে। সেই কারণেই ধর্ষিতার পরিবারকেও ঘটনা সম্পর্কে কিছু জানানো হয়নি। 

উল্লেখ্য, পরিসংখ্যান বলছে, ১৯৮৪-র গ্যাস দুর্ঘটনার কবলে যাঁরা পড়েছিলেন এবং বেঁচে ফিরেছেন, তাঁদের মধ্যে করোনায় মৃত্যুহার অন্যদের তুলনায় সাড়ে ছ-গুণ বেশি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget