এক্সপ্লোর

Covid Situation in Bankura: বাঁকুড়াজুড়ে যত্রতত্র পড়ে কোভিড টেস্টিং কিট, স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত পিপিই; বিক্ষোভ এলাকাবাসীদের

টিকাকরণ কেন্দ্রেও ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত পিপিই।

মাচানতলা: বাঁকুড়া শহরে যত্রতত্র পড়ে কোভিড টেস্টিং কিট। টিকাকরণ কেন্দ্রেও জমছে স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত পিপিই। প্রতিবাদে বিক্ষোভ দেখায় এলাকাবাসীর। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুর প্রশাসন।

মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সংক্রমণ কমছে। এটা বাংলার জন্য ভাল খবর। সেকেন্ড ওয়েভে মৃত্যু হার কমে এসেছে। কার্যত লকডাউনে রাজ্যে সংক্রমণ ও মৃত্যু হার কমছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেই সামনে এল প্রশাসনিক গাফিলতির অভিযোগ। 

শনিবার বাঁকুড়া সদরের মাচানতলা এলাকায় রাস্তায় যত্রতত্র পড়ে থাকতে দেখা যায় কোভিড টেস্টিং কিট। টিকাকরণ কেন্দ্রেও ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত পিপিই। প্রতিবাদে টিকাকরণ কেন্দ্রে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয় সূত্রে খবর, রাজ্যে নির্বাচন চলাকালীন বাঁকুড়া সদরের এডওয়ার্ড হলে কোভিড পরীক্ষার কাজ চলছিল। পরে করোনা পরীক্ষা বন্ধ করে শুরু হয় টিকাকরণ। স্থানীয়দের অভিযোগ, রাস্তায় যত্রতত্র কোভিড টেস্টিং কিট ফেলে দেওয়া হচ্ছে। টিকাকরণ কেন্দ্রের পাঁচিলের পাশে জমছে পিপিই। এই নিয়ে বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। 

এক বিক্ষোভকারী জানাচ্ছেন, পিপিই কিটগুলো উড়ে গিয়ে হল সংলগ্ন বস্তিতে চলে যেতে পারে। আমাদের বারণ সত্ত্বেও কেউ কথা শুনছে না। আমাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে তাই খুব ভয়ে আছি। অন্যজনের দাবি, আমাদের বসতি বাড়ি রয়েছে। তার পাশেই পড়ে আছে পিপিই কিট। পুরসভাকে এ বিষয়ে বললে তারা এড়িয়ে যাচ্ছে। যদি সংক্রমণ ছড়িয়ে পড়ে তার দায়িত্ব কে নেবে।
 
এনিয়ে মহকুমাশাসক জানিয়েছেন, পুরসভার সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুরসভাও। বাঁকুড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দিলীপ আগরওয়াল জানিয়েছেন, ভোটের সময় ওখানে কিছু কোভিড পরীক্ষা হয়েছিল। সেগুলো পরিষ্কার করা হয়েছে। আরও কিছু থাকলে সেটা পরিষ্কার করা হবে। অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে। এদিন বিক্ষোভের জেরে অবশ্য  টিকাকরণের কাজ ব্যাহত হয়নি। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। 

সেরা শিরোনাম

Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
Delhi Protest: হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
Delhi Protest: আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget