এক্সপ্লোর

ICMR on School Reopen: "ভাইরাল সংক্রমণের মোকাবিলা করতে পারে শিশুরা", স্কুল খোলার সম্ভাবনা নিয়ে কী বললেন ICMR-এর ডিজি ?

আগামী ২৬ জুলাই থেকে ক্লাস টেন, ইলেভেন ও টুয়েলভের ছাত্রদের নিয়ে স্কুল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার।

নয়া দিল্লি : প্রাপ্ত বয়স্কদের থেকে শিশুরা বেশি ভাল করে ভাইরাল সংক্রমণের মোকাবিলা করতে পারে। যদিও প্রাপ্ত বয়সকদের মতোই অ্যান্টিবডি রয়েছে শিশুদের শরীরে। একথা বললেন ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের অধিকর্তা বলরাম ভার্গভ। তিনি বলেন, করোনা পরিস্থিতিতেও স্কুল বন্ধ করেনি কয়েকটি স্ক্যান্ডেনেভিয়ান দেশ।

সেই সূত্রেই তিনি দাবি করেন, ভারতও যদি এবিষয়টি বিবেচনা করে সেক্ষেত্রে সেকেন্ডারি স্কুলের থেকে আগে প্রাইমারি স্কুল খোলা বেশি বুদ্ধিমানের কাজ হবে। তবে সেক্ষেত্রে তাঁর সংযোজন, স্কুলের সব সাপোর্ট স্টাফ, শিক্ষক, স্কুলের কর্মীদের টিকাকরণ হয়ে থাকতে হবে।

এদিকে এই পরিস্থিতিতে আগামী ২৬ জুলাই থেকে ক্লাস টেন, ইলেভেন ও টুয়েলভের ছাত্রদের নিয়ে স্কুল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। যদিও এক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, স্কুলে আসতে চাইলে ছাত্র-ছাত্রীদের বাবা-মায়ের অনুমতি নিতে হবে। তাছাড়া স্কুলের কর্মী এবং শিক্ষকদের সম্পূর্ণ রূপে টিকাকরণ হয়ে থাকতে হবে।

প্রসঙ্গত, দেশে দৈনিক মৃত্যু নেমেছে চারশোর নীচে। ৩০ হাজারে নেমেছে দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল  ৪৯৯। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৫১৮। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৫৬০। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৪ হাজার ৪৮২ জনের।

এদিকে পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ২৫৪ জন। এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ৫৩ হাজার ৭১০ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget